লাক্কাতুরা চা বাগান

সিলেট

দুইটি পাতা একটি কুঁড়ির দেশ হিসেবে পরিচিত সিলেট জেলার চৌকিদেখি উপজেলার ওসমানী বিমানবন্দরের উত্তর প্রান্তে অবস্থিত লাক্কাতুরা চা বাগান। ন্যাশনাল টি বোর্ডের অধীন এই সরকারি চা বাগান প্রায় ১২৯৩ হেক্টর বা ৩২০০ একর জমি জুড়ে বিস্তৃত। অসংখ্য চা গাছ এবং উঁচু-নিচু পাহাড়ে ঘেরা এই বাগানটি দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে একটি। প্রতিবছর এখানে উৎপাদিত প্রায় ৫,০০,০০০ কেজি চা দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করা হয়।

ওসমানী এয়ারপোর্ট রোড থেকে ডানদিকে এগোলেই লাক্কাতুরা চা বাগানের মূল প্রবেশদ্বার নজরে আসে। বাম দিকে রয়েছে চা কারখানা এবং রাবার বাগান। কারখানা থেকে সামনের দিকে আঁকাবাঁকা রাস্তা চলে গেছে, যার পাশে চা বাগানের ম্যানেজার এবং সহকারী ম্যানেজারের বাংলো অবস্থিত। চা গাছ ছাড়াও বাগানে কমলা, সুপারি, ট্যাং ফল, আগর এবং আতর গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। লাক্কাতুরা চা বাগানের কাছেই আছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান মালনীছড়া এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সিলেট যেতে বাস, ট্রেন কিংবা বিমানের মাধ্যমে যাওয়া যায়। গাবতলী এবং সায়েদাবাদ থেকে গ্রীণলাইন, সৌদিয়া, এস আলম, এনা, শ্যামলী পরিবহনের বাসে সিলেট পৌঁছানো যায়। নন-এসি বাসের ভাড়া ৬৮০ থেকে ৭০০ টাকা এবং এসি বাসের ভাড়া ১৪০০ থেকে ১৫০০ টাকা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উপবন, কালনী, জয়ন্তিকা এবং পারাবত এক্সপ্রেস ট্রেনেও সিলেট যাওয়া যায়। ট্রেনের ভাড়া শ্রেণিভেদে ৩৭৫ থেকে ১২৮৮ টাকা। শাহজালাল বিমানবন্দর থেকে নভোএয়ার, ইউএস বাংলা কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বিমানে সিলেট পৌঁছানো সম্ভব। সিলেটে পৌঁছে স্থানীয় পরিবহন ব্যবহার করে সহজেই লাক্কাতুরা চা বাগানে যাওয়া যায়।

কোথায় থাকবেন

সিলেটে থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের হোটেল, যেমন- হোটেল স্টার প্যাসিফিক, নির্ভানা ইন, হোটেল সুপ্রিম, রোজ ভিউ হোটেল, হোটেল ভ্যালি গার্ডেন, হোটেল নুরজাহান গ্র্যান্ড ইত্যাদি।

কোথায় খাবেন

সিলেটের জিন্দাবাজার এলাকায় আছে নানা রেস্টুরেন্ট। এর মধ্যে পানসী, বিগ বাইট, রেইনবো চাইনিজ, আড্ডা রেস্টুরেন্ট, স্পাইস কিচেন, প্রেসিডেন্ট রেস্টুরেন্ট, পালকি, ট্রিট গ্যালারী অন্যতম। এ ছাড়া সিলেটের বিখ্যাত সাতকড়ার আচার এবং আখনি বিরিয়ানির স্বাদ নিতে ভুলবেন না।

ভ্রমণ পরামর্শ

  • বাংলো বা ফ্যাক্টরি ভ্রমণের জন্য আগেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
  • শুধুমাত্র বাগান ভ্রমণের জন্য সাধারণত অনুমতির প্রয়োজন হয় না। তবে গাইড নিয়ে বাগান ঘুরে দেখতে চাইলে অনুমতি নেওয়া ভালো।
  • ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন।
  • চা বাগানে জোঁক ও পোকামাকড়ের সমস্যা থাকতে পারে, তাই সতর্ক থাকুন।

সিলেট জেলার দর্শনীয় স্থান

সিলেটের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হলো:

লাক্কাতুরা চা বাগান এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
193.16 কিমি
সিলেট থেকে
3.07 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
942
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান