হযরত শাহ পরাণ (রাঃ) এর মাজার

সিলেট

হযরত শাহ পরাণ (রঃ) এর মাজার সিলেট শহরের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান। তিনি ছিলেন হযরত শাহ জালাল (রঃ)-এর ভাগ্নে এবং প্রধান অনুসারী, যারা বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। শাহ পরাণ (রঃ)-এর মাজার সিলেট শহরের পূর্ব দিকে খাদিম নগর এলাকায় একটি টিলার উপর অবস্থিত। হযরত শাহ জালাল (রঃ)-এর দরগা থেকে মাজারটি প্রায় ৮ কিলোমিটার দূরে।

মাজারের সিঁড়িটি মোগল আমলে নির্মিত বলে শোনা যায়, যা টিলায় উঠা-নামার জন্য ব্যবহৃত হয়। মাজারের পাশেই মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি মসজিদ রয়েছে। এছাড়া মাজারের কাছে নারীদের জন্য একটি ঘর, বিদেশী পর্যটকদের জন্য বিশ্রামাগার এবং অজু গোসলের পুকুর রয়েছে।

১৩০৩ সালে শাহ পরাণ (রঃ) সিলেটে আসার কথা জানা গেলেও, তিনি কখন এবং কীভাবে মৃত্যুবরণ করেন তা স্পষ্ট নয়। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী তার মাজারে আসেন, যা সিলেটে মুসলিম শাসন প্রতিষ্ঠা এবং ইসলামের প্রচারে শাহ জালাল (রঃ)-এর অবদানকে স্মরণ করিয়ে দেয়।

কিভাবে যাবেন

সিলেট শহরের যেকোনো প্রান্ত থেকে রিকশা, অটোরিক্সা বা সিএনজি ভাড়া করে মাজারে পৌঁছানো সহজ।

ঢাকা থেকে সিলেট

ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল, মহাখালী থেকে বাসে সিলেট যেতে পারেন। গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি এবং এনা পরিবহনের এসি বাসগুলোতে ভাড়া ১৪০০ থেকে ১৫০০ টাকা। শ্যামলী, হানিফ, ইউনিক ও এনা পরিবহনের নন এসি বাসে ভাড়া ৬৮০ থেকে ৭০০ টাকা।

ট্রেনেও যেতে পারেন, কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত বা কালনী এক্সপ্রেস ট্রেনে ভাড়া ৩৭৫ থেকে ১২৮৮ টাকা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভোএয়ার, ইউএস বাংলার বিমানে সিলেট যেতে পারেন।

চট্টগ্রাম থেকে সিলেট

চট্টগ্রাম থেকে বাস, ট্রেন বা বিমানেও সিলেট যাওয়া সম্ভব। ট্রেনে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস চলাচল করে, ভাড়া ৪৫০ থেকে ১৫৪১ টাকা।

কোথায় থাকবেন

সিলেটে বিভিন্ন মানের হোটেল রয়েছে। দরগা গেইট ও লালা বাজার এলাকায় হোটেলের সংখ্যা বেশি। সুলভ হোটেল থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামে হোটেল পাবেন।

কোথায় খাবেন

জিন্দাবাজার এলাকায় বেশ কিছু জনপ্রিয় রেস্তোরা রয়েছে, যেমন পানশী, পাঁচভাই, ভোজনবাড়ি, প্রীতিরাজ, স্পাইসি, রয়েলশেফ। এছাড়া সিলেটে সাতকরা এবং আখনী পোলাওও বেশ জনপ্রিয়।

আশেপাশের দর্শনীয় স্থান

হযরত শাহজালাল (রঃ)-এর মাজার, মালনীছড়া চা বাগান, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লোভাছড়া, লালাখাল, পান্থুমাই ঝর্ণা, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, আলী আমজাদের ঘড়ি, হাকালুকি হাওর, ভোলাগঞ্জ, ড্রিমল্যান্ড পার্ক এবং জাকারিয়া সিটি অন্যতম দর্শনীয় স্থান।

হযরত শাহ পরাণ (রাঃ) এর মাজার এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
196.6 কিমি
সিলেট থেকে
7.81 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1590
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান