নয় গম্বুজ মসজিদ

বাগেরহাট

ইট-পাথরের নিপুণ কারুকাজে নির্মিত নয় গম্বুজ মসজিদ (Nine Dome Mosque) বাগেরহাটের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটি ঠাকুর দীঘির পশ্চিম তীরে এবং মহান সুফি সাধক খান জাহান (রহঃ) এর মাজারের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত। ১৫ শতকে নির্মিত এই বর্গাকার মসজিদের প্রতিটি প্রাচীর প্রায় ১৫.২৪ মিটার দীর্ঘ এবং দেয়ালের পুরুত্ব প্রায় ২.২৩ মিটার।

মসজিদের ছাদে রয়েছে নয়টি অর্ধগোলাকৃতি গম্বুজ, যেগুলো টিকে থাকার জন্য ভেতরে চারটি মজবুত স্তম্ভ স্থাপন করা হয়েছে। পূর্ব, উত্তর ও দক্ষিণ দেয়ালে তিনটি করে প্রবেশপথ রয়েছে, আর পশ্চিম দিকের দেয়ালে রয়েছে তিনটি সুন্দর মিহরাব। কেন্দ্রীয় মিহরাবটি কিছুটা বড় হলেও প্রতিটি মিহরাবেই পোড়ামাটির সূক্ষ্ম ফুল, লতা ও পাতা দিয়ে সাজানো অলংকরণ চোখে পড়ে।

মসজিদের চার কোণে গোলাকার টারেট এবং ইটের তৈরি আটটি করে বন্ধনী রয়েছে। ছাদের নিচের কার্নিশে সূক্ষ্ম কারুকাজ মুঘল স্থাপত্যরীতির ছাপ বহন করে। এটি খান জাহান (রঃ) এর আমলের স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। নয় গম্বুজ মসজিদের সন্নিকটে রয়েছে জিন্দা পীর মসজিদ ও মাজার। এই প্রাচীন স্থাপনাটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে।

কীভাবে যাবেন?

ঢাকা থেকে বাগেরহাট যাওয়া যায় বাস, ট্রেন বা ব্যক্তিগত যানবাহনে। গুলিস্তান ও সায়েদাবাদ থেকে দোলা পরিবহন, ওয়েলকাম এক্সপ্রেস, ফাল্গুনী পরিবহন, সাকুরা, হানিফ, সোহাগ ও ঈগল পরিবহনের বাসে সরাসরি বাগেরহাট যাওয়া যায়। এসব বাসে জনপ্রতি ভাড়া ৬৫০ থেকে ৮০০ টাকার মধ্যে।

কমলাপুর থেকে চিত্রা এক্সপ্রেস কিংবা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা পৌঁছে সেখান থেকে বাস বা অন্য যানে বাগেরহাট যাওয়া যায়। বাগেরহাট শহর থেকে ঠাকুর দীঘির পশ্চিম পাড়ে অবস্থিত নয় গম্বুজ মসজিদ প্রায় ৫ কিলোমিটার দূরে, সেখানে অটোরিকশা বা লোকাল যানবাহনে যাওয়া যায়।

কোথায় থাকবেন?

বাগেরহাটে পর্যটকদের জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল মমতাজ, হোটেল মোহনা, হোটেল আল আমিন, হোটেল অভি, হোটেল ফুয়াদ, হোটেল জারিফ এবং হোটেল ধানসিঁড়ি অন্যতম। এছাড়াও রয়েছে সরকারি সার্কিট হাউজ, ডাক বাংলো, ষাট গম্বুজ প্রত্নতত্ত্ব গেস্ট হাউজ ও সুন্দরবন রিসোর্ট।

কোথায় খাবেন?

বাগেরহাটে খাওয়ার জন্য রাধুনি ও ধানসিঁড়ি হোটেলের খাবারের বেশ সুনাম রয়েছে। স্থানীয় বিশেষ খাবার হিসেবে ‘নারিকেল চিংড়ি’ খুবই জনপ্রিয় এবং এটি অনেক খাবারপ্রেমীর পছন্দের তালিকায় রয়েছে।

আশেপাশের দর্শনীয় স্থান

নয় গম্বুজ মসজিদ ঘুরে দেখে সময় থাকলে আপনি বাগেরহাটের আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। এর মধ্যে ষাট গম্বুজ মসজিদ, খান জাহান (রঃ) এর মাজার এবং মোংলা বন্দর অন্যতম।

নয় গম্বুজ মসজিদ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
124.11 কিমি
বাগেরহাট থেকে
30.67 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1613
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান