সুজাবাদ কেল্লা

ঝালকাঠি

সুজাবাদ কেল্লা (Sujabad Kella) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দুই নং মগর ইউনিয়নের সুজাবাদ গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। বাংলার সুবেদার এবং মোঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা সুজা এই কেল্লা নির্মাণ করেন। মোগল শাসনামলের শেষদিকে ঝালকাঠি অঞ্চল মগ ও পর্তুগিজ জলদস্যুদের লুণ্ঠনের প্রধান কেন্দ্রে পরিণত হয়। জলদস্যুদের দমন করার উদ্দেশ্যে বাংলার সুবেদার পুত্র শাহজাদা সুজা ১৬৫৪ সালে সুজাবাদ গ্রাম প্রতিষ্ঠা করে এখানে দুটি কেল্লা নির্মাণ করেন। দুটি কেল্লার মধ্যে একটি মাটির তৈরি এবং অন্যটি ইটের তৈরি ছিল। এগুলো তৎকালীন সময়ে অন্দর ও বাহির কেল্লা নামে পরিচিতি লাভ করে।

জনশ্রুতি আছে, এক রাতের মধ্যে এই কেল্লা দুটি নির্মাণ করা হয়েছিল, যার কারণে স্থানীয় বাসিন্দারা এক সময় এটিকে ‘ভূতের গড়’ নামে ডাকতেন। তবে বর্তমানে সুজাবাদ কেল্লাটি ‘পুরাতন কলেজ’ নামে বেশি পরিচিত। পরবর্তীতে শাহজাদা সুজা তার ভাই আওরঙ্গজেবের দ্বারা গৃহবন্দী ও যুদ্ধে পরাজিত হয়ে এই কেল্লায় আশ্রয় নেন।

যাওয়ার উপায়

ঝালকাঠি জেলায় পৌঁছে স্থানীয় পরিবহন ব্যবস্থায় নলছিটি থানার দুই নং মগর ইউনিয়নের সুজাবাদ গ্রামে অবস্থিত সুজাবাদ কেল্লা দেখতে যেতে পারেন।

ঢাকা থেকে ঝালকাঠি:
ঢাকা থেকে বাস বা লঞ্চে করে ঝালকাঠি জেলায় যাওয়া যায়। ঢাকা থেকে ঝালকাঠি রুটে বিভিন্ন পরিবহনের এসি ও নন-এসি বাস চলাচল করে। নন-এসি বাসের টিকেট মূল্য হানিফ পরিবহনে ৫৫০ টাকা, সাকুরা পরিবহনে ৫০০ টাকা এবং সার্বিক পরিবহনে ৫০০ টাকা। এসি বাসের সিটের ভাড়া সোনারতরী পরিবহনে ৭০০ টাকা, সার্বিক পরিবহনে ৮০০ টাকা এবং সুরভী পরিবহনে ৭৫০ টাকা।

ঢাকা থেকে নদীপথে ঝালকাঠি যেতে চাইলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে উঠতে হবে। ঢাকা থেকে ঝালকাঠি নৌরুটে চলাচলকারী লঞ্চগুলোর মধ্যে রয়েছে এম ভি টিপু-০, এম ভি টিপু-১, সুরভী-৭, সুরভী-৮, পারাবত-২, পারাবত-৯ এবং পারাবত-১১। এছাড়া বরিশালগামী লঞ্চে বরিশাল গিয়ে সেখান থেকে সড়কপথে ঝালকাঠি যাওয়া যায়।

থাকার ব্যবস্থা

ঝালকাঠি জেলা শহরে থাকার জন্য মোটামুটি মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। শহরের ধানসিঁড়ি রেস্ট হাউজ বা ডালিয়ান থাই চাইনিজ হোটেলে থাকতে হলে ২৫০ থেকে ১০০০ টাকা খরচ হতে পারে।

খাওয়ার ব্যবস্থা

কালিবাড়ী রোডে অবস্থিত সকাল-সন্ধ্যা সুইটসের লুচি-ভাজি খেয়ে দেখতে পারেন। এছাড়া ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি এবং রসমালাই খেতে ভুলবেন না।

সুজাবাদ কেল্লা এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
126.44 কিমি
ঝালকাঠি থেকে
12.84 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1729
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান