বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা

ঢাকা

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকার মনোরম প্রকৃতিক পরিবেশে অবস্থিত, দেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র। ১৯৫০ সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্পসংখ্যক বন্যপ্রাণি নিয়ে চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। পরে ১৯৬০ সালে মিরপুরে এটি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়, এবং ১৯৭৪ সালের ২৩ জুন বর্তমান চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

প্রায় ৭৫ হেক্টর আয়তনের এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ বিশ্বের বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার। এখানে ১৯১ প্রজাতির দেশি-বিদেশি মোট ২১৫০টি প্রাণি রয়েছে। চিত্রা হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তি, গন্ডার, ভালুক, কুমির, জেব্রা, ফ্লেমিংগো, কানিবক, পানকৌড়ি এবং মাছরাঙা দর্শনার্থীদের প্রিয়। এছাড়াও প্রাণি জাদুঘরে প্রায় ২৪০ প্রজাতির স্টাফিং করা পশুপাখি রাখা হয়েছে। চিড়িয়াখানায় ১৩ হেক্টর জায়গাজুড়ে দুইটি লেকও রয়েছে, যা সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

খোলা ও বন্ধের সময়সূচী

জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে যদি রবিবার সরকারি ছুটি হয়, তবে সেদিন চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকাল (এপ্রিল-অক্টোবর) এ চিড়িয়াখানা সকাল ৯ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত এবং শীতকাল (নভেম্বর-মার্চ) এ সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে।

প্রবেশ টিকেট মূল্য

বয়সের উপর ভিত্তি করে টিকেট মূল্য: ২ বছর বা তার বেশি বয়সীদের জন্য মেইন গেট প্রবেশ টিকেটের মূল্য ৫০ টাকা। জো মিউজিয়ামে প্রবেশের জন্য টিকেট মূল্য ১০ টাকা। ২ বছরের কম বয়সী শিশুর জন্য কোনো টিকেট প্রয়োজন হবে না। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য টিকেট মূল্য অর্ধেক, তবে তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

পিকনিক স্পট ভাড়া: "উৎসব" এবং "নিঝুম" পিকনিক স্পট সারাদিনের জন্য ভাড়া নেওয়া যাবে যথাক্রমে ১০,০০০ এবং ৬,০০০ টাকায়।

কার পার্কিং ফি: বাস, ট্রাক, মিনিবাসের জন্য পার্কিং ফি ৪০ টাকা, মাইক্রোবাস, ট্যাক্সি, জীপ, প্রাইভেট কার, পিকআপসহ অন্যান্য ছোট গাড়ির জন্য ২০ টাকা, সিএনজি, টেম্পু, মটরসাইকেলের জন্য ১০ টাকা এবং রিক্সা, বাইসাইকেলের জন্য ২ টাকা।

কিভাবে যাবেন

ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যাওয়ার জন্য বাসের ব্যবস্থা রয়েছে। এছাড়া, আপনি চাইলে ট্যাক্সি, সিএনজি বা প্রাইভেটকার ভাড়া করে চিড়িয়াখানায় পৌঁছাতে পারেন।

কোথায় খাবেন

চিড়িয়াখানার প্রবেশদ্বারের কাছে বেশ কিছু খাবারের দোকান রয়েছে, যেখানে আপনি খাবার উপভোগ করতে পারেন। তবে, খাওয়ার আগে খাবারের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

ঠিকানা

Bangladesh National Zoo 
চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
ফোন: +88 02 58053030
ওয়েবসাইট: https://www.bnzoo.org
 

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
6.62 কিমি
ঢাকা থেকে
7.12 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1377
Total Votes
Poor Excellent
Comments (1)
Alim Sikder
5 months ago
অনলাইন টিকেট কাটা সহজ করা নেই। যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। এটা দুঃখজনক!!!
Admin
4 months ago
আমরা আন্তরিক ভাবে দুঃখিত, পুরনরায় চেষ্টা করুন।
আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান