বিবি বেগনী মসজিদ

বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের পশ্চিমে মাত্র ৮০০ মিটার দূরে ঘোড়া দীঘির পাড়ে অবস্থিত বিবি বেগনী মসজিদ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ধারণা করা হয়, এই মসজিদটি পঞ্চদশ শতকে খান জাহান আলীর আমলে নির্মিত হয়। যদিও মসজিদের নামকরণের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি, অনেকের মতে, বিবি বেগনী হয়তো খান জাহান (রহঃ)-এর একজন ঘনিষ্ঠ অনুসারী বা তাঁর স্ত্রী ছিলেন। সেই কারণেই মসজিদটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।

বিবি বেগনী মসজিদের স্থাপত্যশৈলীর সাথে বাগেরহাটের সিঙ্গাইর মসজিদের মিল পাওয়া যায়। এটি বর্গাকৃতির এবং চার কোণায় চারটি গোলাকার মিনার রয়েছে। মসজিদের উপরের অংশে একটি বৃহৎ আকৃতির গম্বুজ রয়েছে। মিনারসহ মসজিদের বাইরের দৈর্ঘ্য ১৬.১৫ মিটার এবং অভ্যন্তরীণ দৈর্ঘ্য ১০.০৫৮ মিটার। দেয়ালের পুরুত্ব ৩.০৪৮ মিটার, যা এর মজবুত কাঠামোর প্রমাণ বহন করে। মসজিদের পূর্ব দিকে তিনটি প্রবেশদ্বার এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে খিলানযুক্ত দরজা রয়েছে। পশ্চিম দেয়ালে তিনটি অলংকৃত মেহরাব আছে, যার মধ্যে পোড়ামাটির কারুকার্য খচিত কেন্দ্রীয় মেহরাবটি সবচেয়ে বড় ও সুসজ্জিত।

কিভাবে যাবেন?

ঢাকা থেকে বাস বা ট্রেনে খুলনা হয়ে বাগেরহাটে পৌঁছানো যায়। সায়েদাবাদ, গাবতলী ও মিরপুর ২ থেকে শাকুরা, পর্যটক, হানিফ, সোহাগ, ফাল্গুনি, দোলা ও ঈগল পরিবহনের বাস সরাসরি বাগেরহাট যায়। এছাড়া, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিত্রা, রূপসা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা পৌঁছে সেখান থেকে বাগেরহাট যাওয়া যায়। বাগেরহাট শহর থেকে রিকশায় করে সহজেই বিবি বেগনী মসজিদে যাওয়া সম্ভব।

কোথায় থাকবেন?

বাগেরহাট শহরের কিছু জনপ্রিয় আবাসিক হোটেল হলো—

  • মমতাজ হোটেল
  • হোটেল মোহনা
  • হোটেল আল আমিন
  • রেসিডেন্সিয়াল হোটেল
  • হোটেল অভি
  • হোটেল ফুয়াদ আবাসিক
  • জারিফ আবাসিক
  • হোটেল ধানসিঁড়ি

কোথায় খাবেন?

বাগেরহাট শহরে বেশ কিছু ভালো মানের খাবার হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে রাধুনি হোটেলধানসিঁড়ি হোটেল জনপ্রিয়। এখানকার অন্যতম সুস্বাদু খাবার হলো নারিকেল চিংড়ি, যা বাগেরহাটের বিশেষ খাবারের তালিকায় অন্যতম।

বাগেরহাট জেলার অন্যান্য দর্শনীয় স্থান

বাগেরহাট ভ্রমণে গেলে আরও কিছু আকর্ষণীয় স্থানে ঘুরতে পারেন, যেমন—

  • ষাট গম্বুজ মসজিদ
  • খান জাহান আলীর মাজার
  • নয় গম্বুজ মসজিদ
  • দুবলার চর
  • চন্দ্রমহল ইকোপার্ক
  • কচিখালী সমুদ্র সৈকত
  • বাগেরহাট জাদুঘর
  • সিঙ্গাইর মসজিদ
  • কোদলা মঠ
  • মংলা বন্দর

বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে বিবি বেগনী মসজিদ অন্যতম, যা ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন বহন করে।

বিবি বেগনী মসজিদ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
143.78 কিমি
বাগেরহাট থেকে
4.82 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1038
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান