শহীদ হাদিস পার্ক

খুলনা

শহীদ হাদিস পার্ক খুলনা শহরের বাবুখান রোডে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ১৮৮৪ সালে এটি প্রথমে ‘খুলনা মিউনিসিপ্যাল পার্ক’ নামে প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের সময় শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর স্মরণে পার্কটির নাম পরিবর্তন করে ‘শহীদ হাদিস পার্ক’ রাখা হয়। পার্কে র ভেতরে কেন্দ্রীয় শহীদ মিনারের অনুকরণে একটি শহীদ মিনার নির্মিত হয়েছে। এছাড়া বিশাল এক লেক, পানির ফোয়ারা এবং একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে, যেখান থেকে খুলনা শহরের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায়।

শহীদ হাদিস পার্কের ঐতিহাসিক পটভূমি

খুলনা পৌরসভা ১৮৮৪ সালে নাগরিকদের বিনোদনের জন্য ‘খুলনা মিউনিসিপ্যাল পার্ক’ প্রতিষ্ঠা করে। ১৯২৫ সালের ১৬ জুন মহান নেতা মহাত্মা গান্ধী এখানে এক ঐতিহাসিক ভাষণ দেন, যার পর এটি ‘গান্ধী পার্ক’ নামে পরিচিতি পায়। ১৯৪৭ সালে দেশভাগের পর পার্কটির নাম পরিবর্তন করে ‘জিন্নাহ পার্ক’ রাখা হয়। পরবর্তীতে, ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি, পাকিস্তানি শাসকবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে শেখ হাদিসুর রহমান বাবু শহীদ হন। এর পরদিন, ২২ ফেব্রুয়ারি, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে পার্কটি ‘শহীদ হাদিস পার্ক’ নামে পুনঃনামকরণ করা হয়।

শহীদ হাদিস পার্কে যাওয়ার উপায়

ঢাকা থেকে খুলনায় যেতে আপনি বাস, ট্রেন বা লঞ্চ ব্যবহার করতে পারেন।

  • বাসে: ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে খুলনাগামী বিভিন্ন মানের বাস পাওয়া যায়। খুলনা পৌঁছে রিকশা বা ব্যাটারিচালিত অটোরিকশায় সহজেই পার্কে যাওয়া যায়।
  • ট্রেনে:
    • সুন্দরবন এক্সপ্রেস: সকাল ৮:১৫ মিনিটে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় (বুধবার বন্ধ)।
    • চিত্রা এক্সপ্রেস: সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকা থেকে খুলনায় যাত্রা করে (রবিবার বন্ধ)।
    • টিকিটের দাম: শোভন চেয়ার – ৫০০ টাকা, স্নিগ্ধা – ৯৫৫-৯৬৬ টাকা।
  • লঞ্চে: সপ্তাহে একদিন, বুধবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে, ‘পি এস মাহসুদ’ ও ‘অস্ট্রিচ’ লঞ্চ ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

খুলনায় থাকার ব্যবস্থা

খুলনায় বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কিছু জনপ্রিয় হোটেলের তালিকা:

  1. হোটেল টাইগার গার্ডেন – ☎ 88041721108
  2. হোটেল ক্যাসেল সালাম – ☎ 01711-397607, 88041720160, 88041730725
  3. হোটেল রয়েল ইন্টারন্যাশনাল – ☎ 01718-679900

খুলনায় খাওয়ার জায়গা

খুলনায় সাধারণ মানের খাবার হোটেল থেকে শুরু করে আধুনিক মানের রেস্টুরেন্টও রয়েছে। আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী যেকোনো রেস্টুরেন্টে খেতে পারেন।

শহীদ হাদিস পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
140.33 কিমি
খুলনা থেকে
3.86 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
711
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান