বিজয় সিংহ দীঘি

ফেনী

বিজয় সেনের প্রতিষ্ঠিত সেন বংশের ঐতিহ্যবাহী বিজয় সিংহ দীঘী দেখতে চাইলে ফেনী শহর থেকে ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিজয় সিংহ গ্রামে যেতে হবে। ফেনী সার্কিট হাউসের সামনে অবস্থিত এই দীঘীর আয়তন প্রায় ৩৭.৫৭ একর। উঁচু পাড় এবং সবুজ বৃক্ষের আচ্ছাদনে ঢাকা দীঘীটি এলাকার প্রাকৃতিক পরিবেশে বিশেষ মাত্রা যোগ করেছে। বিজয় সিংহ দীঘী দেখতে আসেন বহু দর্শনার্থী, এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে পর্যটকদের পদচারণায় চারপাশ প্রাণবন্ত হয়ে ওঠে। বিকেল বেলায় শান্ত এবং সুন্দর প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে এই দীঘীটি অত্যন্ত উপযুক্ত স্থান।

কিভাবে যাবেন

ফেনী জেলা ট্রাংক রোডের জিরো পয়েন্ট অথবা ফেনী রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যোগে সহজেই বিজয় সিংহ দীঘী পৌঁছানো যাবে। এছাড়া রিক্সা নিয়ে শহরের মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে সার্কিট হাউজ রোড ধরে দীঘী পর্যন্ত যাওয়া সম্ভব।

কোথায় থাকবেন

বিজয় সিংহ দীঘী থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে ফেনী সার্কিট হাউস এবং মিজান রোডে ফেনী জেলা পরিষদ ডাক বাংলো রয়েছে। এছাড়া এলজিইডি রেস্ট হাউস, পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এবং পল্লী বিদ্যু সমিতির রেস্ট হাউসে থেকেও রাত কাটানো যেতে পারে।

ফেনী শহরে রাত্রি যাপনের জন্য আপনি হোটেল মিড নাইট (0331-62223, 01733-585956) অথবা হোটেল গাজী ইন্টারন্যাশনাল (0331-62415, 01711-123545, 01714-267305) বেছে নিতে পারেন।

বিজয় সিংহ দীঘি এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
133.47 কিমি
ফেনী থেকে
2.13 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
922
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান