ব্রহ্মপুত্র নদ

ময়মনসিংহ

এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী হলো ব্রহ্মপুত্র নদ। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্র শব্দের অর্থ হলো ব্রহ্মার পুত্র। এই নদীর উৎপত্তি হয়েছে হিমালয়ের কৈলাস শৃঙ্গের নিকটে অবস্থিত জিমা ইয়ংজং হিমবাহ থেকে। তিব্বতে এটি সাং পো নামে পরিচিত এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভারতের অরুণাচল প্রদেশে সিয়ং নাম ধারণ করে। আসামে এটি দিহং নামে প্রবাহিত হয় এবং দিবং ও লোহিত নামে আরো দুটি বড় নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি হয়। এরপর এটি কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং ময়মনসিংহ অঞ্চল দিয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ২৯০০ কিলোমিটার। ১৭৮৭ সালের একটি ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয় এবং এর প্রধান শাখা যমুনা নদীর সৃষ্টি হয়।

ময়মনসিংহ জেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ তার দুই তীরকে প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত করেছে। নদীতীরের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য এখানে গড়ে তোলা হয়েছে পার্ক, বিনোদন কেন্দ্র, বোটানিক্যাল গার্ডেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও, নদীতে নৌভ্রমণ এবং নদীর চরে বনভোজনের সুযোগ রয়েছে।

যাতায়াত ব্যবস্থা

ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন কিংবা নিরাপদ পরিবহনের বাসে করে ৩২০ টাকা ভাড়ায় যাওয়া যায়। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা।

ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ যেতে চাইলে তিস্তা এক্সপ্রেস (সকাল ৭:৩০), মোহনগঞ্জ এক্সপ্রেস (দুপুর ১:১৫), যমুনা এক্সপ্রেস (বিকেল ৪:৪৫), ব্রহ্মপুত্র এক্সপ্রেস (সন্ধ্যা ৬:১৫) এবং হাওর এক্সপ্রেস (রাত ১০:১৫) ট্রেনে যাওয়া যায়। শ্রেণীভেদে ট্রেনের ভাড়া ১২০ থেকে ৫০১ টাকা পর্যন্ত এবং সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে রিকশা করে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের নিকটবর্তী ব্রহ্মপুত্র নদীর তীরে সহজেই যাওয়া যায়।

থাকার ব্যবস্থা

ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই ময়মনসিংহ ঘুরে আসা সম্ভব। তবে রাত্রিযাপনের প্রয়োজন হলে হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল আল হেরা, হোটেল মোস্তাফিজ, সিলভার ক্যাসেল এবং রিভার প্যালেসে থাকার ব্যবস্থা রয়েছে।

খাওয়ার ব্যবস্থা

ময়মনসিংহে ভালো মানের খাবারের জন্য সারিন্দা, হোটেল খন্দকার, ধান সিঁড়ি, সেভেন ইলেভেন, হোটেল মিনার, রোম থ্রি এবং ময়মনসিংহ প্রেস ক্লাব কেন্টিন উল্লেখযোগ্য।

ব্রহ্মপুত্র নদ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
105.88 কিমি
ময়মনসিংহ থেকে
3.53 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1753
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান