জলছত্র আনারস হাট

টাঙ্গাইল

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হলেও টাঙ্গাইল জেলার মধুপুরের আনারস আলাদা স্বীকৃতি পেয়েছে। পুরো মধুপুরজুড়ে আনারস চাষের সমারোহ। মধুপুরের জলছত্র এলাকায় সপ্তাহের প্রতি শুক্র ও মঙ্গলবার জমজমাট আনারসের হাট বসে, যেখানে দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা পাইকারি দামে আনারস কিনতে আসেন। বর্ষাকালে দেশের বাজারে যেসব আনারস পাওয়া যায়, তার সিংহভাগই মধুপুরের জলছত্র, অরুনখোলা, ষোলাকুঁড়ি ও আউশনাড়া ইউনিয়নে চাষ করা জলডুগি ও জায়ান্টকিউ জাতের।

আনারসের মৌসুমে জলছত্রের রঙিন আয়োজন

আনারসের ভরা মৌসুমে জলছত্রের হাট ২৫ মাইল মোড় থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত বিস্তৃত থাকে। সকাল থেকেই চাষিরা জমি থেকে আনা আনারস বোঝাই করে হাটে পৌঁছায়। ক্রেতাদের ভিড়ে হাট জমে ওঠে। এখানে আনারস ছাড়াও কলা, কামরাঙা, আমড়া ও কচুর কেনাবেচাও হয়। চারদিকে পাকা আনারসের সুগন্ধ আর গ্রামীণ পরিবেশ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে।

জলছত্র ছাড়াও গারো বাজার, মধুপুর বাজার ও ২৫ মাইল বাজারে আনারস কেনাবেচার একই দৃশ্য দেখা যায়। আনারসের হাট ঘুরতে এলে আশপাশের আনারস বাগান ও মধুর গন্ধে মন ভরে যাবে।

মধুপুরে যাতায়াতের সহজ উপায়

ঢাকার মহাখালী থেকে সরাসরি মধুপুরগামী বাস পাওয়া যায়। ভাড়া ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। মধুপুর থেকে অটোরিকশায় জলছত্র হাটে যাওয়া যায়। ময়মনসিংহ থেকে আসলে সরাসরি জলছত্র বাজারে নামার সুযোগ রয়েছে।

থাকার ব্যবস্থা

মধুপুর বাসস্ট্যান্ডের কাছে ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। টাঙ্গাইল শহরে নিরালা মোড়ে অবস্থিত হোটেল ও গেস্ট হাউসে আরামদায়ক থাকার ব্যবস্থা পাওয়া যাবে।

খাবারের সুযোগ

মধুপুরে বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা রয়েছে। আর টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির চমচম চেখে দেখার সুযোগ মিস করবেন না।

ভ্রমণ পরামর্শ

  • আনারসের ভরা মৌসুম দেখতে আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রাবণের শেষ পর্যন্ত আসা উত্তম।
  • জলছত্র হাট সকাল ৮টা থেকেই জমে ওঠে, তাই সকালে পৌঁছানো ভালো। প্রয়োজনে আগের রাতে মধুপুর বা টাঙ্গাইলে থাকতে পারেন।
  • সরাসরি কৃষকের কাছ থেকে আনারস খুচরা কিনতে না পারলেও আশপাশের খুচরা বিক্রেতার কাছ থেকে কেনার সুযোগ রয়েছে।
  • ভ্যান ভাড়া নিয়ে আশপাশের আনারস বাগান ঘুরে দেখতে পারেন। তবে বাগানে ঢোকার আগে কৃষকের অনুমতি নেবেন।

টাঙ্গাইলের অন্যান্য দর্শনীয় স্থান

মধুপুর জাতীয় উদ্যান, ২০১ গম্বুজ মসজিদ, গুপ্ত বৃন্দাবন, এসপি পার্ক, ধনবাড়ি, পাকুটিয়া মহেরা জমিদারবাড়ি—টাঙ্গাইল জেলার এসব স্থানে ভ্রমণ আপনাকে আরও আনন্দ দেবে। মধুপুরের আনারস ও প্রাকৃতিক পরিবেশে কাটানো সময় হয়ে উঠতে পারে আপনার স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা।

জলছত্র আনারস হাট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
98.61 কিমি
টাঙ্গাইল থেকে
46.11 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1682
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
মধুপুর জাতীয় উদ্যান
পীরগাছা রাবার বাগান
সন্তোষপুর রাবার বাগান
ধনবাড়ি নবাব মঞ্জিল
ধনবাড়ি মসজিদ
২০১ গম্বুজ মসজিদ
মুক্তাগাছা জমিদার বাড়ি
পরীর দালান
আলাদিন পার্ক
বিথাঙ্গল বড় আখড়া