আলেকজান্ডার ক্যাসেল

ময়মনসিংহ

আলেকজান্ডার ক্যাসেল (Alexander Castle) ময়মনসিংহ শহরের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন স্থাপনা। ১৮৭৯ সালে মুক্তাগাছার মহারাজা সূর্যকান্ত আচার্য, জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার্থে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। চীন থেকে আসা কারিগরদের দ্বারা কাঠ ও লোহার চমৎকার সমন্বয়ে তৈরি এই প্রাসাদটি অত্যন্ত দৃষ্টিনন্দন। প্রাসাদটি নির্মাণে অতিরিক্ত লোহার ব্যবহারের কারণে স্থানীয়দের কাছে এটি “লোহার কুঠি” নামেও পরিচিত। এর প্রধান ফটকের সামনে দুটি মার্বেল পাথরের মূর্তি এবং চারপাশে কয়েকটি নারীর ভাস্কর্য রয়েছে। প্রাসাদটির ছাদে অভ্র ও চুমকি ব্যবহার করে প্রাসাদের ভিতরে ঠাণ্ডা রাখার ব্যবস্থা ছিল। এর পেছনে রয়েছে বিশাল পুকুর, ফুলের বাগান ও একটি কৃত্রিম হ্রদ।

আলেকজান্ডার ক্যাসেলটি লর্ড কার্জন, দেশবন্ধু চিত্ত রঞ্জন দাশ, নওয়াব স্যার সলিমুল্লাহ এবং কামাল পাশার মতো বিখ্যাত ব্যক্তিদের পদধূলিতে ধন্য। ১৯২৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরে এসে এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। বর্তমানে এটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ক্যাসেলের পেছনের গেট দিয়ে বের হলে চোখে পড়বে ব্রহ্মপুত্র নদ, সার্কিট হাউজ ও জয়নুল আবেদিন পার্ক।

কিভাবে যাবেন

ঢাকা থেকে এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন কিংবা নিরাপদ পরিবহনের বাসে ৩২০ টাকায় ময়মনসিংহ পৌঁছানো যাবে। ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছাতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে।

যদি ট্রেনে যেতে চান, তিস্তা এক্সপ্রেস (সকাল ৭:৩০), মোহনগঞ্জ এক্সপ্রেস (দুপুর ১:১৫), যমুনা এক্সপ্রেস (বিকেল ৪:৪৫), ব্রহ্মপুত্র (সন্ধ্যা ৬:১৫) এবং হাওর এক্সপ্রেস (রাত ১০:১৫) ট্রেনগুলোতে যেকোনো সময় ও শ্রেণীভেদে ১২০ থেকে ৫০১ টাকা ভাড়ায় সরাসরি ময়মনসিংহ পৌঁছাতে পারবেন। সময় প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা।

ময়মনসিংহ শহরের যেকোনো স্থান থেকে রিকশা বা অটো রিকশা নিয়ে সহজেই আলেকজান্ডার ক্যাসেল পৌঁছানো যাবে।

কোথায় থাকবেন

ময়মনসিংহ শহরে বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল রয়েছে, যেমন— হোটেল আমির ইন্টারন্যাশনাল, সিলভার ক্যাসেল, হোটেল হেরা, হোটেল লা ম্যারিয়ান, নাজমা বোর্ডিং, নিরালা রেস্ট হাউজ, ঈশাঁ খা এবং হোটেল আসাদ।

কোথায় খাবেন

আলেকজান্ডার ক্যাসেলের নিকটবর্তী খাবারের হোটেলগুলো হলো— কৃষ্ণা কেবিন, খন্দকার রেস্তোরা, ময়মনসিংহ বিরিয়ানি হাউজ, হোটেল রসনা বিলাস, সারিন্দা রেস্টুরেন্ট ও আভাস্তি রেস্টুরেন্ট।

ময়মনসিংহের অন্যান্য দর্শনীয় স্থান

ময়মনসিংহের অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সন্তোষপুর রাবার বাগান, শশী লজ, মুক্তাগাছা জমিদার বাড়ি, শিল্পাচার্য জয়নাল আবেদিন পার্ক এবং ময়না দ্বীপ।

আলেকজান্ডার ক্যাসেল এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
106.26 কিমি
ময়মনসিংহ থেকে
2.2 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
218
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান