মেঘমাটি ভিলেজ রিসোর্ট

ময়মনসিংহ

গ্রামীণ পরিবেশ ও সবুজ প্রকৃতির মধ্যে অবসর কাটানোর জন্য ময়মনসিংহ জেলার ভালুকায় প্রতিষ্ঠিত মেঘমাটি ভিলেজ রিসোর্ট। ঢাকা থেকে রিসোর্টে পৌঁছাতে সময় লাগে মাত্র আড়াই ঘণ্টা। এখানে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ একটি দ্বিতল ভিলা ও সুদৃশ্য সুইমিং পুল রয়েছে। রিসোর্টের চারপাশে বিভিন্ন ধরনের ফলের গাছের সমারোহ।

মেঘমাটি ভিলেজ রিসোর্টে ইনডোর এবং আউটডোর খেলাধুলার সুবিধা রয়েছে। খেলার উপকরণগুলো রিসোর্ট কর্তৃপক্ষই সরবরাহ করে থাকে, যাতে অতিথিরা মাঠে খেলাধুলায় মেতে উঠতে পারেন।

খরচ

মেঘমাটি ভিলেজ রিসোর্টে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্যাকেজ পাওয়া যায়। তাই রিসোর্টে যাওয়ার আগে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্যাকেজ বুক করা সর্বোত্তম পন্থা।

বিশেষভাবে পরিবার নিয়ে রিসোর্টে সময় কাটানোর জন্য ‘ফ্যামিলি ডেআউট’ নামে একটি প্যাকেজ রয়েছে। ৬ জনের জন্য এই প্যাকেজের মূল্য ২৫,২০০ টাকা। এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে ঢাকা থেকে রিসোর্টে যাতায়াত, সকালের ও দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং পুরোদিন রিসোর্টে সময় কাটানোর সুযোগ।

যোগাযোগ

মোবাইল: 01613-555953, 01911-771155
ফেইসবুক: www.facebook.com/meghmati

কিভাবে যাবেন

মেঘমাটি ভিলেজ রিসোর্টে যাওয়ার জন্য রিসোর্ট কর্তৃপক্ষের গাড়িতে যাওয়া যায়। এছাড়া, যদি নিজস্ব পরিবহন ব্যবহার করতে চান, তবে ঢাকা থেকে ৮৩ কিলোমিটার দূরে ময়মনসিংহের ভালুকা পৌঁছাতে হবে।

মেঘমাটি ভিলেজ রিসোর্ট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
71.72 কিমি
ময়মনসিংহ থেকে
33.93 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
947
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান