রামগোপালপুর জমিদার বাড়ি

ময়মনসিংহ

রামগোপালপুরের জমিদার যোগেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র শৌরীন্দ্র কিশোর রায় চৌধুরী ১২৯৩ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তিনি গৌরীপুর ও আশপাশের এলাকার জমিদারদের ইতিহাস নিয়ে ‘বারেন্দ্রবাহ্মণ জমিদার’ গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেন। ধারণা করা হয়, রামগোপালপুর জমিদার বাড়ি ১৮৫০ সালের দিকে নির্মিত হয়েছিল। তবে জমিদারি বংশের মূল প্রতিষ্ঠাতার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। প্রায় দেড়শ বছরের জমিদারি শাসনামলে রাজকীয় আভিজাত্য থাকলেও, ১৯৪৭ সালের দেশভাগের সময় অধিকাংশ জমিদার দেশত্যাগ করেন। এরপর পরিচর্যার অভাবে জমিদার বাড়ির জৌলুস ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে।

এককালে জমিদার বাড়ির বাগানবাড়ি, চিড়িয়াখানা, রঙ্গমঞ্চ, সাগরদিঘি, নকশাকৃত পুকুর ঘাট এবং তিনতলা বিশিষ্ট তোরণ ছিল। এখন কেবল ধ্বংসপ্রাপ্ত দেয়াল, দুটি প্রবেশদ্বার, এবং একটি মন্দির অবশিষ্ট আছে, যেখানে এখনো পূজা-অর্চনা হয়।

কীভাবে যাবেন

ঢাকা থেকে রামগোপালপুর জমিদার বাড়ি যেতে প্রথমে বাস বা ট্রেনে ময়মনসিংহ শহরে আসতে হবে। এরপর বাস বা সিএনজিতে কিশোরগঞ্জগামী রোড ধরে রামগোপালপুর বাজারে নেমে স্থানীয়দের জিজ্ঞাসা করলেই জমিদার বাড়ির পথ দেখিয়ে দেবে।

  • বাস: ঢাকা থেকে এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন, বা নিরাপদ পরিবহনে ৩২০ টাকায় ময়মনসিংহ পৌঁছাতে পারেন। সময় লাগবে আড়াই থেকে তিন ঘণ্টা।
  • ট্রেন: ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস (সকাল ৭:৩০), মোহনগঞ্জ এক্সপ্রেস (দুপুর ১:১৫), যমুনা এক্সপ্রেস (বিকেল ৪:৪৫), ব্রহ্মপুত্র (সন্ধ্যা ৬:১৫) অথবা হাওর এক্সপ্রেস (রাত ১০:১৫) ট্রেনে ময়মনসিংহ যেতে পারেন। ট্রেনের ভাড়া ১২০ থেকে ৫০১ টাকা, সময় লাগবে ৩-৪ ঘণ্টা।

কোথায় থাকবেন

ময়মনসিংহ শহরে বিভিন্ন মানের আবাসিক হোটেল আছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • আমির ইন্টারন্যাশনাল
  • হোটেল মুস্তাফিজ
  • হোটেল সিলভার ক্যাসেল
  • হোটেল হেরা
  • হোটেল খাঁন ইন্টারন্যাশনাল
  • নিরালা রেস্ট হাউস
  • হোটেল ঈশা খাঁ
  • হোটেল উত্তরা
  • হোটেল তাজমহল

কোথায় খাবেন

গৌরীপুর উপজেলায় বেশকিছু স্থানীয় খাবারের হোটেল আছে। ময়মনসিংহ শহরে গেলে প্রেসক্লাব ক্যান্টিনের মোরগ পোলাও, হোটেল ধানসিঁড়ি ও সারিন্দার খাবারের বেশ সুনাম রয়েছে।

অন্যান্য দর্শনীয় স্থান

রামগোপালপুর জমিদার বাড়ি ছাড়াও ময়মনসিংহে ঘুরে দেখতে পারেন:

  • আলেকজেন্ডার ক্যাসেল
  • মুক্তাগাছা জমিদার বাড়ি
  • শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা
  • শশী লজ
  • ময়না দ্বীপ

রামগোপালপুর জমিদার বাড়ি শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি ময়মনসিংহ জেলার এক টুকরো ঐতিহ্য। সময় পেলে একদিনের জন্য ঘুরে দেখতে পারেন এই মনোমুগ্ধকর স্থানটি!

রামগোপালপুর জমিদার বাড়ি এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
103.21 কিমি
ময়মনসিংহ থেকে
15.37 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
426
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান