নিজাম হাসিনা মসজিদ

ভোলা

বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় নির্মিত দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ও আধুনিক মসজিদ হলো নিজাম হাসিনা মসজিদ। ভোলা শহরের উকিল পাড়ায় প্রায় দেড় একর জমির ওপর এই দ্বিতল মসজিদটি নির্মাণ করেছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন। মসজিদটি নির্মাণে বিভিন্ন রঙের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে, যা এর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। মসজিদে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা অজুখানা ও নামাজের স্থান রয়েছে। এখানে একসাথে প্রায় দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ২০১০ সালের জুন মাসে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ২০১৬ সালের ৩০ ডিসেম্বর, শুক্রবার এটির উদ্বোধন করা হয়।

নিজাম হাসিনা মসজিদে ৬০ ফুট উচ্চতার একটি গম্বুজ এবং ১২০ ফুট উচ্চতার মিনার রয়েছে। মসজিদের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে ক্যালিগ্রাফি, আকর্ষণীয় ফোয়ারা এবং সুসজ্জিত ফুলের বাগান।

যেভাবে যাবেন

ঢাকার সদরঘাট বা চট্টগ্রামের লক্ষ্মীপুরের মঝু চৌধুরী হাট থেকে লঞ্চে করে ভোলার ইলিশা ফেরি ঘাটে নেমে টমটমে করে মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন নিজাম হাসিনা মসজিদে।
এছাড়া, ঢাকা থেকে লঞ্চে বরিশাল সদরঘাটে নেমে সেখান থেকে ভোলাগামী লঞ্চে ভেদুরিয়া ঘাট পর্যন্ত এসে অটোতে করে ভোলা সদরের উকিল পাড়ায় অবস্থিত নিজাম হাসিনা মসজিদে যেতে পারবেন। ঢাকা থেকে বরিশাল লঞ্চের ডেকের ভাড়া ১৫০ টাকা। বরিশাল থেকে ভেদুরিয়া ঘাট আসতে ভাড়া জনপ্রতি ৮০ টাকা এবং ভেদুরিয়া থেকে অটো ভাড়া জনপ্রতি ৪০ টাকা।

কোথায় থাকবেন

ভোলা সদরে থাকার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হোটেল রয়েছে, যেমন: দ্য প্যাপিলন হোটেল, হোটেল বে আইল্যান্ড এবং ক্রিস্টাল ইন।

নিজাম হাসিনা মসজিদ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
128.19 কিমি
ভোলা থেকে
0.99 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
144
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান