জোহান ড্রীম ভ্যালী পার্ক

ঝিনাইদহ

ঝিনাইদহের অন্যতম জনপ্রিয় পর্যটন ও বিনোদন স্থান হলো জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট। প্রাকৃতিক ছায়া ঘেরা পরিবেশে নির্মিত এই পার্কে রয়েছে পরিবার ও শিশুদের জন্য আধুনিক সব বিনোদনের আয়োজন। ছোটদের জন্য রয়েছে কেইভ ট্রেন, জেট কোস্টার, মেরি গো রাউন্ড, ওয়াটার রিকশা (প্যাডেল বোট), সুইং চেয়ার, নাগরদোলা ও একটি আকর্ষণীয় কিডস জোন।

প্রায় ১০০ বিঘা জমিতে গড়ে ওঠা এই পার্কে রয়েছে একটি বড় খেলার মাঠ, যেখানে আয়োজন করা হয় বিভিন্ন আউটডোর অ্যাকটিভিটি। রাতযাপনের জন্য রিসোর্টের নিজস্ব আবাসন সুবিধাও রয়েছে, যেখানে থাকা যায় ২০০০ টাকার মধ্যেই।

প্রবেশ মূল্য

জোহান ড্রিম ভ্যালি পার্কে প্রবেশ মূল্য ধরা হয়েছে মাত্র ৬০ টাকা। চাইলে আপনি ৩৫০ টাকায় একটি প্যাকেজ নিতে পারেন, যেখানে (ওয়াটার কিংডম ও স্পিড বোট ছাড়া) সব রাইড উপভোগ করতে পারবেন। ৪ বছরের নিচে শিশুদের প্রবেশ একেবারেই ফ্রি।

যোগাযোগের ঠিকানা

জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট
ঠিকানা: চুয়াডাঙ্গা রোড, ঝিনাইদহ (পল্লী বিদ্যুৎ অফিসের পাশেই)
মোবাইল: 01707-128104, 01760-861519, 01995-561889, 01932-928334
ফেসবুক পেজ: facebook.com/johandreamvalleybd

যেভাবে পৌঁছাবেন

ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে রয়েল, JR, সোনার তরী, চুয়াডাঙ্গা ডিলাক্স ও এসবি পরিবহনের মাধ্যমে সরাসরি ঝিনাইদহ যাওয়া যায়। এসি ও নন-এসি বাসের ভাড়া জনপ্রতি ৬৫০ থেকে ১৩০০ টাকার মধ্যে হয়ে থাকে।

ঝিনাইদহ শহর থেকে পার্কটির দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। শহর থেকে রিকশা, অটোরিকশা বা সিএনজিতে চেপে সহজেই পৌঁছানো যায় জোহান ড্রিম ভ্যালি পার্কে।

থাকার ব্যবস্থা

ঝিনাইদহ শহরে বেশ কিছু মানসম্পন্ন আবাসিক হোটেল রয়েছে। হোটেল ড্রিম ইন্টারন্যাশনালে এসি ও নন-এসি কক্ষে রাতপ্রতি ভাড়া পড়বে ৭০০ থেকে ১৫০০ টাকা। এছাড়াও হোটেল কুটুমে থাকা যায় ৫০০ থেকে ৮০০ টাকায়।

খাবার-দাবার

শহরের জনপ্রিয় রেস্টুরেন্ট যেমন আহার, ফুড সাফারি, সুইট বা ঘরোয়া-তে পাওয়া যায় নানা ধরনের খাবার। এছাড়াও স্থানীয় মিষ্টির জন্য বিখ্যাত ঘোষ-এর মিষ্টি এবং পায়রা চত্তরের ছানা ও ছানার জিলাপি খেয়ে দেখতে ভুলবেন না।

জোহান ড্রীম ভ্যালী পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
134.33 কিমি
ঝিনাইদহ থেকে
4.92 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
593
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
ঢোল সমুদ্র দীঘি
মিয়ার দালান
খালিশপুর নীলকুঠি ভবন
নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট
কে পি বসুর বাড়ি
শৈলকুপা শাহী মসজিদ
মল্লিকপুরের বটগাছ
ঘোলদাড়ী শাহী মসজিদ
শৈলকুপা জমিদার বাড়ি
ঝাউদিয়া শাহী মসজিদ