জোড় বাংলা মন্দির

রাজবাড়ী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে দুটি মন্দির পাশাপাশি অবস্থান করছে। এই মন্দিরগুলোকে "জোড় বাংলা মন্দির" নামে পরিচিত। একটি মন্দিরের চূড়া থাকলেও অন্যটির চূড়া নেই। ১৬৫৫ সালে উড়িষ্যার গৌরীয় রীতিতে রাজা সীতারাম রায় এই মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে শ্রী কৃষ্ণ রাম চক্রবর্তী রাজা সীতারাম রায়ের অনুরোধে নলিয়া গ্রামে এসে দেব মন্দির এবং বিগ্রহের রক্ষণাবেক্ষণ দায়িত্ব গ্রহণ করেন।

কিভাবে যাবেন: ঢাকার গাবতলি থেকে রাবেয়া, হানিফ এন্টারপ্রাইজ, রাজবাড়ী পরিবহণ, সপ্তবর্ণা, সাউদিয়া বাসে চড়ে পাদ্মা সেতু পার হয়ে রাজবাড়ী যেতে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া লাগে। এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী আসা যায়। ট্রেনে আসনভেদে ভাড়া ৩৪০ থেকে ৭৮২ টাকা হতে পারে।

রাজবাড়ী থেকে বালিয়াকান্দি বা সরাসরি জোড় বাংলা মন্দিরে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। বালিয়াকান্দি থেকে জোড় বাংলা মন্দিরের দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। বালিয়াকান্দি বাস স্ট্যান্ড থেকে ইজিবাইক, বাস অথবা স্থানীয় যেকোনো পরিবহন নিয়ে জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রামে অবস্থিত জোড় বাংলা মন্দিরে পৌঁছানো যায়। এছাড়া ফরিদপুরের মধুখালি উপজেলা থেকেও সহজে জোড় বাংলা মন্দিরে যাওয়া যায়।

কোথায় থাকবেন

রাজবাড়ী জেলায় কয়েকটি সরকারি ডাকবাংলো এবং কিছু আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে রয়েছে – হোটেল পার্ক, কেনটন চাইনিজ হোটেল ও রেস্তোরা, গুলশান বোডিং, প্রাইম হোটেল, পাংশা ডাকবাংলো, বালিয়াকান্দি ডাকবাংলো, গোয়ালন্দ ডাকবাংলো।

কোথায় খাবেন

রাজবাড়ীতে বিভিন্ন মানের খাবারের হোটেল রয়েছে যেখানে আপনার পছন্দসই খাবার খেতে পারবেন। এছাড়া পান বাজারে ভাদু শাহার দোকানে চমচম, রেলগেটের হৈরা শাহের চপ এবং ঝালাই পট্টির কুলফি মালাইও খেতে পারেন।

জোড় বাংলা মন্দির এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
120.58 কিমি
রাজবাড়ী থেকে
49.09 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
601
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান