কুন্দ পুকুর মাজার

নীলফামারী

নীলফামারী সদর উপজেলা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কুন্দু পুকুর ইউনিয়নে ইসলাম ধর্মের মহান সাধক হযরত মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর মাজার অবস্থিত। স্থানীয়দের কাছে এটি কুন্দ পুকুর মাজার (Kundo Pukur Majar) নামে পরিচিত। তিনি সুদূর পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই এলাকায় আসেন এবং এখানেই পরলোক গমন করেন।

কুন্দ পুকুর মাজার কমপ্লেক্স

এখানে একটি মসজিদ, একটি হেফজখানা ও একটি বড় পুকুর রয়েছে। প্রতি বছর বাংলা মাঘ মাসের ৫ তারিখে এখানে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সড়ক ও রেলপথে নীলফামারী যাওয়া যায়। রাজধানীর কলেজগেট, গাবতলী ও মহাখালী থেকে সরাসরি নীলফামারীর উদ্দেশ্যে বাস ছাড়ে। নন-এসি বাসের ভাড়া ৮০০-৯৫০ টাকা।

রেলপথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে নীলফামারী পৌঁছানো যায়, যেখানে টিকিটের মূল্য ৫৮০-১,৯৯৬ টাকা। দ্রুত ভ্রমণের জন্য ডোমেস্টিক ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে সেখান থেকে স্থানীয় পরিবহনে নীলফামারী পৌঁছানো যায়। নীলফামারী শহর থেকে স্থানীয় যানবাহনে কুন্দু পুকুর মাজারে যাওয়া সম্ভব।

কোথায় থাকবেন

নীলফামারীর উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে রয়েছে হোটেল প্রিমিয়ার, রনি ড্রিম, শিশির হোটেল, অবকাশ হোটেল, আর রহমান ও নাভানা রেস্ট হাউজ।

কোথায় খাবেন

নীলফামারীতে বেশ কিছু ভালো মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে, যেমন তাজিন উদ্দিন গ্র্যান্ড হোটেল, দারুচিনি ক্যাফে, হোটেল টিপ টপ, হোটেল স্টার, হোটেল আকবরিয়া ও হোটেল রহমতিয়া।

নীলফামারীর দর্শনীয় স্থান

এই জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে রেলওয়ে কারখানা, নীলসাগর, তিস্তা ব্যারেজ ও ঐতিহাসিক চিনি মসজিদ।

কুন্দ পুকুর মাজার এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
283.58 কিমি
নীলফামারী থেকে
3.75 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
622
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান