সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট

নারায়ণগঞ্জ

সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট প্রকৃতি ও আধুনিক বিনোদনের এক অপরূপ সমাহার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় অবস্থিত সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি বিনোদন কেন্দ্র। প্রায় ১০০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে সব বয়সের মানুষের জন্য আকর্ষণীয় সব আয়োজন।

পার্কের বিশেষ আকর্ষণসমূহ:

  • বিভিন্ন আধুনিক রাইড
  • ওয়াটার পার্ক
  • সুসজ্জিত রেস্টুরেন্ট, জুস বার এবং কফি শপ
  • লাক্সারী রিসোর্ট
  • পিকনিক স্পট ও বিশাল কার পার্কিং সুবিধা
  • স্পিড বোটে ওয়াটার পার্কের পুরো এলাকা ভ্রমণের সুযোগ

অনুষ্ঠানের আয়োজন

সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টে যেকোনো সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট সভা-সেমিনার এবং পিকনিক আয়োজনের জন্য রয়েছে সুব্যবস্থা।

অবস্থান ও জনপ্রিয়তা

রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় দেশের সর্ববৃহৎ এই বিনোদন পার্কে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর সমাগম ঘটে। এটি পারিবারিক ভ্রমণ, বন্ধুদের আড্ডা কিংবা বিশেষ অনুষ্ঠান আয়োজনের জন্য আদর্শ স্থান।

যোগাযোগ ঠিকানা

সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট
ঠিকানা: ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
মোবাইল: 01958533112, 01958533125, 01958533119, 01958533117
ইমেইল: [email protected]
Website | Facebook Page

যেভাবে পৌঁছাবেন

ঢাকার যেকোনো স্থান থেকে কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট রাস্তা ধরে অথবা বনশ্রী-ডেমরা স্টাফ কোয়ার্টার পথ দিয়ে সহজেই সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছানো যাবে।

সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
17.19 কিমি
নারায়ণগঞ্জ থেকে
18.79 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
967
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
আদমজী জুট মিল
বাংলার তাজমহল
মুড়াপাড়া জমিদার বাড়ি
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন
সাত গম্বুজ মসজিদ
সাতগ্রাম জমিদার বাড়ি
জিন্দা পার্ক
সায়রা গার্ডেন রিসোর্ট
নকশীপল্লী
বারদী লোকনাথ আশ্রম