রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন

রাজবাড়ী

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবনের বয়স প্রায় দেড়শত বছর। এটি রাজবাড়ী জেলার একটি ঐতিহাসিক স্থাপনা। গোয়ালন্দ মহকুমার বাণীবহ এস্টেটের জমিদার গিরিজা শংকর মজুমদার ভবনটিকে প্রথমে কাঁচারী ঘর হিসেবে ব্যবহার করতেন। ১৮৯২ সালে তিনি এই লাল ভবনে গোয়ালন্দ মডেল হাই স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত।

এটি একটি পুরাতন প্রতিষ্ঠান, যা ১৮৭১ সালে মাইনর স্কুল হিসেবে শুরু হয় এবং ১৮৯২ সালে পূর্ণ রূপ লাভ করে। সেই বছর জমিদার গিরিজা শংকর মজুমদার ও অভয় শংকর মজুমদার দি গোয়ালন্দ ইংলিশ হাই স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে গোয়ালন্দ মডেল হাই স্কুল নামে পরিচিত হয়। দেড়শত বছরের ইতিহাসে এই স্কুলের ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী ও পরিত্যক্ত, তবে বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে উদ্যোগ নিয়েছে।

কিভাবে যাবেন

ঢাকার গাবতলি থেকে বিভিন্ন বাস সার্ভিস যেমন রাবেয়া, হানিফ এন্টারপ্রাইজ, রাজবাড়ী পরিবহণ, সপ্তবর্ণা, সাউদিয়া বাসে চড়ে পাদ্মা সেতু পার হয়ে রাজবাড়ী যেতে প্রতি যাত্রীর ভাড়া ৫০০ টাকা। এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী আসতে পারবেন। ট্রেনের আসনভেদে ভাড়া ৩৪০ থেকে ৭৮২ টাকা হতে পারে। রাজবাড়ী জেলা সদরের যেকোনো স্থান থেকে রিকশা বা অটোরিকশা নিয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন দেখা যাবে।

কোথায় থাকবেন

রাজবাড়ী জেলায় সরকারি ডাক বাংলো এবং বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে, যার মধ্যে হোটেল গ্র্যান্ড প্যালেস, হোটেল সমবায় রেসিডেন্সিয়াল, হোটেল পার্ক, হোটেল গোল্ডেন, গুলশান বোডিং এবং প্রাইম হোটেল উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

রাজবাড়ী জেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা আছে। পান বাজারে ভাদু শাহার দোকানের চমচম, রেলগেইটের হৈরা শাহের চপ এবং ঝালাই পট্টির কুলফি মালাই রাজবাড়ীর বিশেষ জনপ্রিয় খাবার।

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
17.03 কিমি
রাজবাড়ী থেকে
93.12 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1496
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
বাংলার তাজমহল
সায়রা গার্ডেন রিসোর্ট
আদমজী জুট মিল
মুড়াপাড়া জমিদার বাড়ি
সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট
বারদী লোকনাথ আশ্রম
সাত গম্বুজ মসজিদ
গোয়ালদি মসজিদ
পানাম নগর
সোনারগাঁও জাদুঘর