সাতগ্রাম জমিদার বাড়ি

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঐতিহাসিক সাতগ্রাম জমিদার বাড়ি (Satgram Zamindar Bari) ব্রিটিশ আমলে নির্মিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এখান থেকেই জমিদাররা এলাকার শাসন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। সাতগ্রামের জমিদারদের অত্যাচারী স্বভাবের নানা কাহিনী স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত। প্রজারা খাজনা পরিশোধে ব্যর্থ হলে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো, যা আজও জমিদার বাড়ির গাঁথুনিতে ইতিহাসের সাক্ষ্য হয়ে রয়েছে।

সবুজে ঘেরা মনোমুগ্ধকর এই জমিদার বাড়ির ভিতরে একটি পুকুর ও ঘাট রয়েছে, পাশাপাশি রয়েছে একটি সুন্দর ফুলের বাগান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জমিদার বাড়িটি আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

কিভাবে যাবেন

ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ডে নেমে রিকশা বা হেঁটে সাতগ্রাম জমিদার বাড়িতে সহজেই পৌঁছানো যায়।

কোথায় থাকবেন

ঢাকা থেকে নারায়ণগঞ্জের দর্শনীয় স্থানগুলো একদিনেই দেখে ফিরে আসা সম্ভব। তবে রাতে থাকতে চাইলে নারায়ণগঞ্জ শহরের হোটেল মেহরান, হোটেল সোনালি, হোটেল নারায়ণগঞ্জ, হোটেল সুগন্ধা, হোটেল সুরমা, সায়রা গার্ডেন রিসোর্ট কিংবা হোটেল রুপায়নে থাকতে পারেন।

কোথায় খাবেন

পুরিন্দা রোডের আশেপাশে বেশ কয়েকটি খাবারের হোটেল রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ শহরে মনির রেস্তোরা, নিরিবিলি রেস্টুরেন্ট, শাহী রেস্টুরেন্ট, নিউ ঘরোয়া, খাবার ঘরসহ বিভিন্ন মানের খাবারের রেস্টুরেন্ট পাওয়া যাবে।

নারায়ণগঞ্জের আরও দর্শনীয় স্থান

নারায়ণগঞ্জে সাতগ্রাম জমিদার বাড়ি ছাড়াও পানাম নগর, লোক ও কারুশিল্প জাদুঘর, জিন্দা পার্ক, মুড়াপাড়া জমিদার বাড়ি, মায়াদ্বীপ, মেরি এন্ডারসন, সোনাকান্দা দূর্গ, বাংলার তাজমহল ও গোয়ালদি মসজিদ দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্থান।

সাতগ্রাম জমিদার বাড়ি এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
23.06 কিমি
নারায়ণগঞ্জ থেকে
28.13 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1519
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান