দুসাই রিসোর্ট এন্ড স্পা

মৌলভীবাজার

বিশ্ব লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড প্রাপ্ত দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা (DuSai Resort & Spa) মৌলভীবাজার জেলার গিয়াসনগরে অবস্থিত। সুদৃশ্য লেক এবং পাহাড়ের সবুজ বনানী দ্বারা পরিবেষ্টিত, এই রিসোর্টটি একটি আদর্শ অবকাশ যাপনের স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা-তে পৌঁছাতে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে। ট্রেনে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত বা কালনী এক্সপ্রেস ট্রেন নিতে পারেন। শ্রেণীভেদে ভাড়া ২৪০ থেকে ৮২৮ টাকা, এবং সময় নেয় ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা।
বাসে ঢাকা থেকে শ্রীমঙ্গলে যেতে ফকিরাপুল বা সায়দাবাদ থেকে ৫৭০ থেকে ৭০০ টাকার মধ্যে নন এসি বাস পাওয়া যায়, এবং সময় নেয় প্রায় ৪ ঘণ্টা।

চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে শ্রীমঙ্গল যাওয়া যায়। চট্টগ্রাম থেকে ট্রেনে যেতে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে। ট্রেনের ভাড়া ক্লাস অনুযায়ী ৩০০ থেকে ১০২৪ টাকা।

শ্রীমঙ্গল থেকে দুসাই রিসোর্ট

শ্রীমঙ্গল থেকে মাইক্রোবাস বা সিএনজি ভাড়া করে দুসাই রিসোর্টে পৌঁছানো যায়। এছাড়া রিসোর্ট কর্তৃপক্ষের গাড়ি ব্যবহারও করা যেতে পারে, তবে এ জন্য অতিরিক্ত টাকা খরচ হবে।

যোগাযোগ

ফোন: +880 2996684100-5, 01617005511
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.dusairesorts.com

খরচ

দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা-তে রুম বুকিং অগ্রিম করতে হয়। এখানে হোটেল ও ভিলা, এই দুটি ক্যাটাগরির রুম রয়েছে। হোটেল রুমের এক রাতের বুকিংয়ের জন্য শ্রেণীভেদে ১৬,০০০ থেকে ১৮,০০০ টাকা খরচ হবে। ভিলা রুমের এক রাতের জন্য ২১,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। (সব বুকিংয়ে ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য।)

খাবার

দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা-তে ৪টি রেস্টুরেন্ট ও ক্যাফে রয়েছে, তবে বাফেট ব্যবস্থা নেই। বানানা লিফ রেস্টুরেন্টে মেনু দেখে খাবার অর্ডার করা যায়। (সব খাবারের মূল্যের সাথে ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য।)

দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা-তে সুবিধাসমূহ

  • কনফারেন্স রুম
  • টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট
  • বারবিকিউ
  • কিডস জোন
  • গেম জোন
  • মাছ ধরার ব্যবস্থা
  • সিনেপ্লেক্স
  • স্পা
  • বার
  • সুইমিং পুল
  • ব্যায়ামাগার
  • সাইকেল রাইডিং
    তবে কিছু সুবিধা নিতে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। স্পা-এর রেট সম্পর্কে জানতে ক্লিক করতে পারেন দুসাই স্পা

[বিঃ দ্রঃ উল্লিখিত সকল মূল্য পরিবর্তনশীল]

দুসাই রিসোর্ট এন্ড স্পা এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
153.55 কিমি
মৌলভীবাজার থেকে
6.22 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
907
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
পাথারিয়া পাহাড়
বাইক্কা বিল
হাইল হাওর
লাউয়াছড়া জাতীয় উদ্যান
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ
চা জাদুঘর
দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট
মাধবপুর লেক
মণিপুরী পল্লী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ