চা জাদুঘর

মৌলভীবাজার

২০০৯ সালে টি বোর্ডের উদ্যোগে চা বাগানের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত হয় চা রিসোর্ট ও জাদুঘর (Sreemongol Tea Resort And Museum)। এটি চা শিল্পের প্রায় দেড়শ বছরের প্রাচীন ইতিহাস এবং চা চাষ সম্পর্কিত সব তথ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তৈরি করা হয়েছে। চা গবেষণা কেন্দ্রের ৪টি কক্ষে ৪৪টিরও বেশি সংগ্রহ ও স্মারক রয়েছে, যা দর্শকদের জন্য প্রদর্শন করা হয়। চা রিসোর্টটি এক পুরনো ব্রিটিশ বাংলোকে আধুনিক রিসোর্টে রূপান্তরিত করে তৈরি করা হয়েছে।

এখানে দর্শনার্থীরা ব্রিটিশ শাসনামলে চা বাগানে ব্যবহৃত নানা ধরনের যন্ত্রপাতি, ব্রিটিশ বাংলোয় ব্যবহৃত আসবাবপত্র, চা প্রক্রিয়াকরণ যন্ত্র, চা বাগানের ম্যানেজার ও শ্রমিকদের ব্যবহৃত জিনিসপত্র, প্রাচীন রৌপ্য ও তাম্র মুদ্রাসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখতে পাবেন। এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত একটি কক্ষও রয়েছে। ১৯৫৭-৫৮ সালে তিনি পাকিস্তান চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে শ্রীমঙ্গলের নন্দবাড়ি চা বাগান পরিদর্শনে আসেন এবং তাঁর ব্যবহৃত চেয়ার ও টেবিল এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। বঙ্গবন্ধুর সাদা পাঞ্জাবি-পাজামা পরিহিত একটি বিশেষ প্রতিকৃতিও এখানে রয়েছে, যা দর্শকদের মুগ্ধ করে।

প্রবেশ মূল্য ও সময়সূচী: চা জাদুঘর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ টিকিটের মূল্য ২০ টাকা।

কিভাবে যাবেন

ঢাকা থেকে ট্রেন বা বাসে শ্রীমঙ্গল যাওয়া যায়। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত বা কালনি এক্সপ্রেসে শ্রীমঙ্গল যাওয়া সম্ভব। বাসের মাধ্যমে হানিফ, এনা, শ্যামলী ও সিলেট এক্সপ্রেসে শ্রীমঙ্গল যাওয়া যায়। শ্রীমঙ্গল থেকে ইজিবাইক বা অটো রিকশা নিয়ে চা জাদুঘর যেতে পারবেন।

কোথায় থাকবেন

চা জাদুঘরের পাশেই চা বাগান ঘেঁষে আধুনিক সুবিধাসম্পন্ন টি রিসোর্ট রয়েছে, যেখানে অগ্রিম বুকিং দিয়ে থাকা যায়। এছাড়া শ্রীমঙ্গলে কম খরচে থাকার জন্য হোটেল মেরিনা, টি হাউজ রেস্ট হাউজ, প্যারাডাইস লজ, হোটেল মহসিন প্লাজা, হোটেল আল রহমানের মতো হোটেল রয়েছে।

কোথায় খাবেন

শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ, হাবিব হোটেল, কুটুম বাড়ি এবং শ্রীমঙ্গল ইন জনপ্রিয় খাবারের স্থান। এছাড়া, রিসোর্টে থাকলে কর্তৃপক্ষের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা যায়। শ্রীমঙ্গলে বেড়াতে আসলে অবশ্যই সাত রঙের চায়ের স্বাদ নিতে ভুলবেন না।

মৌলভীবাজারের অন্যান্য দর্শনীয় স্থান

মৌলভীবাজার জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বাইক্কা বিল, মাধবকুন্ড ও হামহাম জলপ্রপাত উল্লেখযোগ্য।

চা জাদুঘর এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
147.42 কিমি
মৌলভীবাজার থেকে
20.48 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
798
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান