গ্রীনল্যান্ড পার্ক

হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে অবস্থিত গ্রীনল্যান্ড পার্ক (Greenland Park) একটি মনোরম ও সবুজে ঘেরা জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র। ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত এই পার্কে রয়েছে বাঁশের তৈরি ঝুলন্ত সাকো, লেক, গোল চত্বর, আকর্ষণীয় রেস্টুরেন্ট এবং পিকনিক আয়োজনের জন্য প্রয়োজনীয় সব সুবিধা। এখানে লেকের জলে নৌকা ভ্রমণ এবং সাতার কাটার সুযোগও রয়েছে।

বহু গাছগাছালিতে ঘেরা এই পার্কে বিলুপ্তপ্রায় কিছু উদ্ভিদ সম্পর্কে তথ্য এবং বিভিন্ন প্রজাতির পাখির সমাহার রয়েছে। গ্রীনল্যান্ড পার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকায় পরিবার নিয়ে এখানে বেড়াতে এলে চিন্তার কোনো কারণ নেই। পার্কে পিকনিক বা ভ্রমণে আসা দর্শনার্থীরা চাইলে নিজেদের খাবার নিয়ে আসতে পারবেন, আবার পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে খাবারের ব্যবস্থা করতেও পারবেন। পার্কে প্রবেশের জন্য জনপ্রতি টিকেট মূল্য মাত্র ২০ টাকা।

যোগাযোগ
ঠিকানা: তিনকোণা পুকুরপাড় রোড, হবিগঞ্জ।
মোবাইল: 01700-806828, 01765-152349, 01714-867428

কিভাবে যাবেন

ঢাকা থেকে গ্রীনল্যান্ড পার্কে যেতে সিলেটগামী লন্ডন, হানিফ, গ্রীন লাইন, এনা, শ্যামলী, মিতালী, মামুন, মডার্ন, আল মোবারাকা, অগ্রদূত, দিগন্ত বা বিসমিল্লাহ পরিবহনের যেকোনো বাসে শায়েস্তাগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে নামতে হবে। সেখান থেকে বাস বা সিএনজি নিয়ে ১২ কিলোমিটার দূরের চুনারুঘাট, এবং পরে স্থানীয় পরিবহণে রানীগাঁওয়ের গ্রীনল্যান্ড পার্কে যাওয়া যাবে।

ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত এসি ও নন-এসি বাসের ভাড়া জনপ্রতি ৪৩০ থেকে ৮০০ টাকার মধ্যে হতে পারে। সময়ভেদে এই ভাড়ার পরিবর্তন হতে পারে।

এছাড়া ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে পারাবত, জয়ন্তিকা, কালনি এক্সপ্রেস বা উপবন এক্সপ্রেস ট্রেনে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নামা যাবে। সেখান থেকে বাস বা সিএনজি করে চুনারুঘাট যাওয়া যাবে। ট্রেনে জনপ্রতি টিকেটের দাম শ্রেণীভেদে ২১৫ থেকে ৪৮৯ টাকা পর্যন্ত।

কোথায় থাকবেন

হবিগঞ্জ শহরে হোটেল জামিল, হোটেল সোনারতরী, হোটেল আমাদ এবং অন্যান্য সাধারণ মানের আবাসিক হোটেলে ৪০০ থেকে ২৫০০ টাকার মধ্যে রাত্রিযাপনের সুযোগ রয়েছে।
আর ৫ তারকা মানের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট, বাহুবল উপজেলায় অবস্থান করলে প্রতি রাতের জন্য ৭,০০০ থেকে ২০,০০০ টাকা খরচ হবে।

গ্রীনল্যান্ড পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
126.45 কিমি
হবিগঞ্জ থেকে
23.67 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1846
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
রেমা-কালেঙ্গা অভয়ারণ্য
মণিপুরী পল্লী
সাতছড়ি জাতীয় উদ্যান
হাইল হাওর
দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট
বাইক্কা বিল
চা জাদুঘর
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ
শংকরপাশা শাহী মসজিদ
পলো বাইছ উৎসব