পলো বাইছ উৎসব

হবিগঞ্জ

গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য হলো দলবেঁধে নদীতে মাছ ধরা। প্রতি বছরের শুষ্ক মৌসুমে, অর্থাৎ আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত হবিগঞ্জ জেলার বানিয়াচং এবং বিশ্বনাথ উপজেলার দেওকলস, দশঘর, দৌলতপুর, মাদাইসহ অন্যান্য বিল ও হাওরে পলো বাইছ উৎসব (Polo Bawa Utshob) আয়োজিত হয়। পলো শব্দটি ব্যবহার করা হয় বাঁশ দিয়ে তৈরি বিশেষ ধরণের মাছ ধরার ফাঁদের জন্য। গ্রামবাসীরা মাছ শিকার ছাড়াও বিভিন্ন কাজে পলো ব্যবহার করেন। সারা বছর ধরে শিকারিরা এই উৎসবের জন্য অপেক্ষা করেন।

শীত মৌসুমে হাওরের পানি কমতে শুরু করলে, আশপাশের গ্রামগুলোর মুরব্বীরা উৎসবের তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে হাজার হাজার মানুষ পলো, জাল, দড়ি এবং অন্যান্য দেশীয় উপকরণ নিয়ে দলবদ্ধ হয়ে বড়আন বিলের দিকে রওনা হন। মাছ ধরার পর, উৎসবের অংশ হিসেবে গ্রামবাসীরা হৈ-হুল্লোড়ের সাথে ছন্দের তালে এগিয়ে যান, যার ফলে পুরো গ্রামটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সিলেটগামী হানিফ, গ্রিন লাইন, এনা, অগ্রদূত পরিবহন কিংবা দিগন্ত এক্সপ্রেসের বাসে হবিগঞ্জ যেতে পারেন। এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাহারিকা, উপবন, জয়ন্তিকা, পারাবত বা কালনি এক্সপ্রেস ট্রেনে হবিগঞ্জ যাওয়া যায়। হবিগঞ্জ থেকে লোকাল বাস, সিএনজি ও অটোরিকশায় বানিয়াচং বা বিশ্বনাথ যেতে পারবেন।

কোথায় থাকবেন

হবিগঞ্জে কিছু ভালো হোটেল রয়েছে যেমন: হোটেল রোজ গার্ডেন, আলিফ হোটেল, হোটেল সোনার তরী, হোটেল বনানী এবং হোটেল আমাদ। এছাড়াও, আগ্রহী হলে বাহুবল উপজেলার দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে বিলাসবহুল রিসোর্টে থাকার ব্যবস্থা রয়েছে।

কোথায় খাবেন

বানিয়াচং উপজেলায় সাধারণ মানের খাবারের রেস্তোরাঁ রয়েছে। তবে, হবিগঞ্জ জেলা শহরের আড্ডা প্লাটিনাম, রয়েল ফুড, হাংগ্রি বা নূরানি রেস্টুরেন্টে ভালো মানের খাবার পাওয়া যায়।

পলো বাইস উৎসব দেখার পরামর্শ

প্রতি বছর ফেব্রুয়ারির ১৪ তারিখে পলো বাইছ উৎসব অনুষ্ঠিত হয়, তবে কখনও কখনও মার্চ মাসেও এটি অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে উপকারে আসবে। এককভাবে না গিয়ে, কয়েকজন মিলে গেলে উৎসব ভালোভাবে উপভোগ করা যাবে। উৎসব সকাল থেকেই শুরু হওয়ায়, নির্দিষ্ট দিনে না গিয়ে আগের দিন রাতে গন্তব্যে পৌঁছানো ভাল।

হবিগঞ্জ জেলার অন্যান্য দর্শনীয় স্থান

হবিগঞ্জে শংকরপাশা শাহী মসজিদ, বিথাঙ্গল বড় আখড়া, গ্রীনল্যান্ড পার্ক এবং সাতছড়ি জাতীয় উদ্যান অন্যতম দর্শনীয় স্থান।

পলো বাইছ উৎসব এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
120.22 কিমি
হবিগঞ্জ থেকে
0.29 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1585
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
শংকরপাশা শাহী মসজিদ
দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট
দিল্লির আখড়া
গ্রীনল্যান্ড পার্ক
হাইল হাওর
সাতছড়ি জাতীয় উদ্যান
বাইক্কা বিল
রেমা-কালেঙ্গা অভয়ারণ্য
অষ্টগ্রাম হাওর
কুতুব শাহ মসজিদ, অষ্টগ্রাম