হাজীগঞ্জ দুর্গ

নারায়ণগঞ্জ

হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলের ঐতিহাসিক জল দুর্গ নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জল প্রতিরক্ষা ব্যবস্থা। তৎকালীন সময়ে হাজীগঞ্জ ‘খিজিরপুর’ নামে পরিচিত ছিল, এজন্য একে অনেকেই খিজিরপুর দুর্গও বলেন। সপ্তদশ শতকে মুঘল সুবাদার ইসলাম খান ঢাকাকে মুঘল রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং মগ ও পর্তুগীজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতে তিনটি জল দুর্গ তৈরি করেন। এই দুর্গগুলোকে বলা হয় ‘ট্রায়াঙ্গল অব ওয়াটার ফোর্টস’, যার মধ্যে হাজীগঞ্জ দুর্গ অন্যতম। অপর দুটি হলো সোনাকান্দা দুর্গ এবং ইদ্রাকপুর দুর্গ। ঢাকার কেন্দ্র থেকে এই দুর্গের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার।

নির্মাণকাল ও গঠনশৈলী

হাজীগঞ্জ দুর্গের নির্মাণকাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। কারও মতে, এটি ১৬১০ সালে নির্মিত হয়, আবার অনেকে বলেন, ১৬৫০ থেকে ১৬৬০ সালের মধ্যে এটি গড়ে ওঠে। চতুর্ভুজাকৃতির এই দুর্গের দৈর্ঘ্য ২৫০ মিটার এবং প্রস্থ ২০০ মিটার। দুর্গের সীমানা প্রাচীরের গায়ে বন্দুকের গুলি ছোঁড়ার জন্য ছিদ্র রাখা হয়েছে। চার কোণে রয়েছে ৪টি শক্তিশালী বুরুজ। উপরন্তু, দেয়ালের উপরে উঠতে সিঁড়ি এবং এক কোণে একটি পর্যবেক্ষণ টাওয়ারে কামান বসানোর ব্যবস্থা রয়েছে। ১৯৫০ সালে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হয় এবং পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে সংস্কারের মাধ্যমে বর্তমান রূপে এসেছে।

কীভাবে যাবেন

ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে অনেক এসি ও নন-এসি বাস সার্ভিস রয়েছে। এছাড়া বায়তুল মোকাররমের দক্ষিণ গেট সংলগ্ন হানিফ ফ্লাইওভারের কাছে বন্ধু, আনন্দ ও উৎসব বাস কাউন্টার থেকে বাসে চড়ে নারায়ণগঞ্জের চাষাড়া পৌঁছাতে পারবেন। সেখান থেকে রিকশা বা ইজিবাইকে সহজেই হাজীগঞ্জ দুর্গে যাওয়া যায়।

কোথায় থাকবেন

ঢাকা, মুন্সিগঞ্জ বা নরসিংদী থেকে দিনে গিয়ে ঘুরে আসা সম্ভব। তাই রাত্রিযাপন নিয়ে তেমন চিন্তা করতে হবে না। তবে প্রয়োজনে নারায়ণগঞ্জ সদরে বিভিন্ন মানের হোটেলে থাকা যায়।

কোথায় খাবেন

নারায়ণগঞ্জের বিখ্যাত খাবারগুলোর মধ্যে অন্যতম হলো কাইকারটেক হাটের পুতা মিষ্টি। সেখানে গেলে অবশ্যই এই মিষ্টি চেখে দেখতে ভুলবেন না।

হাজীগঞ্জ দুর্গ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
22.15 কিমি
নারায়ণগঞ্জ থেকে
2.95 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1599
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
সোনাকান্দা দুর্গ
ফুলের গ্রাম সাবদি
কাইকারটেক হাট
মেরি এন্ডারসন
সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি
সায়রা গার্ডেন রিসোর্ট
গোয়ালদি মসজিদ
বাবা আদম মসজিদ
সোনারগাঁও জাদুঘর
পানাম নগর