রাঙ্গুনিয়া কোদালা চা বাগান

চট্টগ্রাম

১৮৯৪ সালে প্রতিষ্ঠিত কোদালা চা বাগান বাংলাদেশের প্রথম এবং শীর্ষস্থানীয় চা বাগানগুলোর মধ্যে একটি। সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে কোদালা ইউনিয়নে এই ঐতিহ্যবাহী চা বাগানের অবস্থান। চা বাগানের পাশ দিয়ে কর্ণফুলী নদী তার রূপের মাধুরী ছড়িয়ে বয়ে গেছে। চা শ্রমিকদের কর্মব্যস্ততা, পাখির কিচিরমিচির, এবং ব্রিটিশ আমলের বাংলোগুলো যেন সময়ের পরিক্রমায় অতীতকে জীবন্ত করে তোলে।

স্বাধীনতার পর বিভিন্ন সময়ে লিজের মাধ্যমে এই চা বাগানের মালিকানা পরিবর্তন হয়েছে। সর্বশেষ ২০০৪ সালের ৭ অক্টোবর ব্র্যাক এটি বাংলাদেশ চা বোর্ডের অধীনে বানিজ্য মন্ত্রণালয় থেকে লিজ নেয়। বর্তমানে দেশের ১৬২টি চা বাগানের মধ্যে কোদালা চা বাগান মান ও আয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। শুধু চা উৎপাদন নয়, এটি এখন দর্শনীয় স্থান হিসেবেও বেশ জনপ্রিয়। প্রতিদিন শত শত পর্যটক এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসেন।

কিভাবে যাবেন

চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চন্দ্রঘোনা লিচুবাগান হয়ে কোদালা চা বাগান প্রায় ৪০ কিলোমিটার দূরে। চট্টগ্রাম-কাপ্তাই রোডে চলাচলকারী বাসে চন্দ্রঘোনা লিচুবাগান বা সরফভাটা গোডাউনে নেমে সিএনজি বা অটোরিকশায় ৫ কিলোমিটার দূরের কোদালা চা বাগানে যাওয়া যায়।

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সড়ক, রেল, এবং আকাশপথে যাত্রা করা সম্ভব। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজসহ বিভিন্ন পরিবহনের এসি-নন এসি বাসে চট্টগ্রাম পৌঁছানো যায়। ভাড়া ৬৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত।

ট্রেনে চট্টগ্রাম যেতে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা নিশীথা, মহানগর প্রভাতী বা গোধূলী, এবং চট্টগ্রাম মেইল ব্যবহার করা যায়। এছাড়া, বেশ কয়েকটি বিমান ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করে।

কোথায় থাকবেন

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এছাড়া চট্টগ্রাম শহরের প্যারামাউন্ট, হোটেল অবকাশ, হোটেল লর্ডস ইন, হোটেল এশিয়ান এসআর, এবং হোটেল ল্যান্ডমার্কের মতো হোটেলে ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে রাত্রিযাপন করা যায়।

কোথায় খাবেন

চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় কিছু স্থানীয় খাবার হোটেলে সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে। চট্টগ্রাম শহরে বারকোড ক্যাফে, মিলেঞ্জ রেস্টুরেন্ট, গ্রিডি গাটস, ক্যাফে ৮৮, সেভেন ডেইজ, ধাবা, হান্ডি, এবং গলফ গার্ডেন রেস্টুরেন্টের মতো জনপ্রিয় খাবারের জায়গাগুলোও খাওয়ার জন্য আদর্শ।

রাঙ্গুনিয়া কোদালা চা বাগান এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
229.19 কিমি
চট্টগ্রাম থেকে
26.4 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1547
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
লেক ভিউ আইল্যান্ড
ঝুলন্ত ব্রিজ
কাপ্তাই লেক
স্বাধীনতা কমপ্লেক্স
পলওয়েল পার্ক
নীল দিগন্ত
রাজবন বিহার
আরণ্যক হলিডে রিসোর্ট
হ্যাপি আইল্যান্ড
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ