বাটালি হিল

চট্টগ্রাম

পার্বত্য জেলা চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে টাইগারপাস এলাকায় অবস্থিত শহরের সবচেয়ে উঁচু পাহাড়টির নাম বাটালি হিল (Batali Hill)। বাটালি হিলের রাস্তা প্যাঁচানো হওয়ার কারণে এটি জিলাপি পাহাড় নামেও পরিচিত। পাহাড়টির সর্বোচ্চ চূড়াটির নাম শতায়ু অঙ্গন। ২৮০ ফুট উচ্চতার বাটালি হিলের চূড়া থেকে চট্টগ্রাম শহর এবং বঙ্গোপসাগর দৃশ্যমান। এখান থেকে বঙ্গোপসাগরের মনোরম সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায় এবং বিশ্রামের জন্য সুব্যবস্থা রয়েছে।

এক সময় বাটালি হিলের শীর্ষে বাতিঘর এবং বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল। ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে, এখানে জলপাই, কাঁঠাল, কালোজাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কফি, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১২,৫০০ গাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে, এই পাহাড়টি বাংলাদেশ গণপূর্ত বিভাগের আওতাধীন এবং পাহাড়ের চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বাংলো অবস্থিত। পাহাড়-পর্বতের প্রতি দুর্নিবার আকর্ষণের কারণে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এডভেঞ্চারপ্রেমীরা চট্টগ্রামের বাটালি হিলের সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন।

কিভাবে যাবেন

রাজধানীর গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য হানিফ, এস আলম, ইউনিক, শ্যামলী, সেন্টমার্টিন, টিআর ট্রাভেলস ইত্যাদি বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। রেলপথে, কমলাপুর রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতি বা সোনার বাংলা এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেনে চট্টগ্রাম যেতে পারবেন। ট্রেনে শ্রেণীভেদে ভাড়া ৩৪০ থেকে ১৩৯৮ টাকা হতে পারে। এছাড়া, আরো কম সময়ে চট্টগ্রামে যেতে চাইলে আকাশপথে যেতে পারেন। চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে বাস, অটোরিকশা বা সিএনজির মতো স্থানীয় পরিবহন ব্যবহার করে ইস্পাহানী মোড় সংলগ্ন বাটালি হিল পৌঁছানো যায়।

কোথায় থাকবেন

চট্টগ্রামের আগ্রাবাদ, ষ্টেশন রোড এবং জিইসি মোড় এলাকায় হোটেল প্যারামাউন্ট, হোটেল স্টার পার্ক, হোটেল হিল টন সিটি, হোটেল ডায়মন্ড পার্ক, হোটেল সাফিনা, এশিয়ান এসআর হোটেল, হোটেল মিসকা সহ অসংখ্য আবাসিক হোটেল রয়েছে।

কোথায় খাবেন

চট্টগ্রাম শহরে বাংলা, চাইনিজ, ফাস্টফুডসহ বিভিন্ন দেশি ও বিদেশি খাবারের অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। চট্টগ্রামের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মেজবান এবং গরুর কালাভুনা অন্যতম।

চট্টগ্রামের অন্যান্য দর্শনীয় স্থান

চট্টগ্রামে ওয়ার সিমেট্রি, ফয়েজ লেক, পতেঙ্গা সমুদ্র সৈকত, মহামায়া লেক, গুলিয়াখালী সমুদ্র সৈকত, জাম্বুরি পার্ক, চন্দ্রনাথ পাহাড়সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।

বাটালি হিল এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
217.29 কিমি
চট্টগ্রাম থেকে
4.26 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1835
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
চেরাগি পাহাড়
জাতিতাত্ত্বিক জাদুঘর
নজরুল স্কয়ার
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
জাম্বুরি পার্ক
চট্টগ্রাম চিড়িয়াখানা
ফয়েজ লেক
স্বাধীনতা কমপ্লেক্স
বায়েজিদ বোস্তামীর মাজার