নজরুল স্কয়ার

চট্টগ্রাম

চট্টগ্রাম শহরের জিরো পয়েন্টের কাছে নন্দনকান বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত ডিসি হিল বা ডিসির পাহাড় বর্তমানে নজরুল স্কয়ার (Nazrul Square) নামে পরিচিত। চারপাশে উঁচু গাছপালায় ঘেরা এই পাহাড়ের চূড়ায় চট্টগ্রাম জেলা কমিশনারের সরকারী বাসভবন অবস্থিত। ইংরেজ শাসনামলের শুরুর দিকে এখানে চাকমা রাজার বাড়ি ছিল। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাংলো নির্মাণ করা হলে এটি ডিসি হিল নামে পরিচিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রায়ই এখানে অবসর কাটাতে আসতেন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে ২০০৫ সালের ১০ এপ্রিল ডিসি হিলের নাম পরিবর্তন করে নজরুল স্কয়ার রাখা হয়।

উৎসব এবং সংস্কৃতি

সত্তরের দশকের শেষ ভাগ থেকে (১৯৭৮ সাল) নজরুল স্কয়ারে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। পহেলা বৈশাখ ছাড়াও এখানে জাতীয় দিবস ও অন্যান্য উৎসবে মঞ্চনাটক, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে নজরুল স্কয়ার বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে।

কীভাবে যাবেন

নজরুল স্কয়ার চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে নন্দনকান বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত। শহরের যেকোনো স্থান থেকে বাস, সিএনজি বা রিকশায় চড়ে সহজেই এখানে পৌঁছানো যায়।

ঢাকা থেকে চট্টগ্রাম

ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টিআর ট্রাভেলস, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সোহাগ, এস. আলম, মডার্ন লাইন প্রভৃতি পরিবহনের এসি/নন-এসি বাসে চট্টগ্রাম যাওয়া যায়।
ট্রেনে যেতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্টগ্রাম মেইল ইত্যাদি ট্রেন ব্যবহার করা যায়। ট্রেনে জনপ্রতি ভাড়া আসনভেদে ৪০৫ থেকে ১৩৯৮ টাকার মধ্যে হয়ে থাকে।

কোথায় থাকবেন

চট্টগ্রাম শহরের ষ্টেশন রোড, জিইসি মোড় এবং আগ্রাবাদ এলাকায় বিভিন্ন মানের আবাসিক হোটেল পাওয়া যায়। উল্লেখযোগ্য হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল স্টার পার্ক, হোটেল ডায়মন্ড পার্ক, হোটেল মিসখা, হোটেল হিলটন সিটি, এশিয়ান এসআর হোটেল, হোটেল প্যারামাউন্ট এবং হোটেল সাফিনা।

কোথায় খাবেন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের জন্য হোটেল জামান পরিচিত। মেজবানি খাবারের জন্য চকবাজারের মেজবান হাইলে আইয়্যুন রেস্তোরাঁ প্রসিদ্ধ। এছাড়াও বারকোড ক্যাফে, মিলেঞ্জ রেস্টুরেন্ট, ক্যাফে ৮৮, গ্রিডি গাটস, সেভেন ডেইজ, হান্ডি, ধাবা, গলফ গার্ডেন রেস্টুরেন্ট, কোষ্টাল মারমেইড রেস্টুরেন্ট এন্ড লাউঞ্জ, এবং বোনানজা পোর্ট রেস্টুরেন্টের মতো চমৎকার রেস্টুরেন্ট রয়েছে।

নজরুল স্কয়ার এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
218.49 কিমি
চট্টগ্রাম থেকে
3.7 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
339
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
চেরাগি পাহাড়
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
বাটালি হিল
জাতিতাত্ত্বিক জাদুঘর
জাম্বুরি পার্ক
স্বাধীনতা কমপ্লেক্স
চট্টগ্রাম চিড়িয়াখানা
ফয়েজ লেক
বায়েজিদ বোস্তামীর মাজার