বায়েজিদ বোস্তামীর মাজার

চট্টগ্রাম

ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি সাধক বায়েজিদ বোস্তামীর মাজার (Shrine of Bayazid Bostami) চট্টগ্রামের নাসিরাবাদের পাহাড়ের উপরে অবস্থিত। ১৮৩১ সালে এই পাহাড়ের শীর্ষভাগে একটি দেওয়ালঘেরা আঙ্গিনায় সমাধিস্থল আবিষ্কৃত হয়। সমাধিস্থলের নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় যে, এটি মোঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তৈরি। সেই সময়ের সুফী সাধকরা ইসলাম ধর্ম প্রচারের জন্য নির্জন পাহাড় বা জঙ্গলময় স্থান নির্বাচন করতেন এবং সেখানে মাজার বা ধর্মীয় স্থাপনা স্থাপন করতেন। জনশ্রুতি রয়েছে যে, বায়েজিদ বোস্তামী তাঁর সফর শেষ করে চট্টগ্রাম থেকে প্রস্থানকালে ভক্তদের অনুরোধে কনিষ্ঠ আঙুল কেটে কিছু ফোঁটা রক্ত দিয়ে মাজার তৈরির স্থান চিহ্নিত করে যান। বায়েজিদ বোস্তামীর মাজার মূলত তাঁকে উৎসর্গ করে তৈরি একটি প্রতিরূপ। বিভিন্ন সময়ে মাজারটি সংস্কার এবং আধুনিকায়ন করা হয়েছে।

বায়েজিদ বোস্তামীর মাজারের পাদদেশে একটি মোঘল রীতিতে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকার মসজিদ এবং সুবিশাল দীঘি রয়েছে। দীঘিতে বায়েজিদ বোস্তামীর বিখ্যাত কাছিম ও গজার মাছ পাওয়া যায়। বোস্তামীর কাছিম প্রজাতি পৃথিবীতে বিরল এবং বিপন্নপ্রায়। বর্তমানে মাজারের দীঘিতে ২০০ থেকে ৩৫০টি কচ্ছপ থাকার অনুমান করা হয়। প্রতি বছর বিভিন্ন ধর্ম ও বর্ণের অসংখ্য দর্শনার্থী বায়েজিদ বোস্তামীর মাজার পরিদর্শন করতে আসেন।

কিভাবে যাবেন

চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে ট্যাক্সি, সিএনজি চালিত অটোরিকশা অথবা বাসে চড়ে বায়েজিদ বোস্তামীর মাজারে যাওয়া যায়।

ঢাকা থেকে চট্টগ্রাম

ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায়। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সোহাগ, এস. আলম, মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহন এসি-নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসের শ্রেণীভেদে প্রতি সীটের ভাড়া ৬৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে হতে পারে।

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে, কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্টগ্রাম মেইল ইত্যাদি ট্রেনে যাত্রা করতে পারেন। ট্রেনের শ্রেণীভেদে ভাড়া ৩৪০ থেকে ১৩৯৮ টাকার মধ্যে হতে পারে। এছাড়া ঢাকা থেকে বেশ কিছু এয়ারলাইন্স সরাসরি চট্টগ্রামগামী ফ্লাইট পরিচালনা করে থাকে।

কোথায় থাকবেন

চট্টগ্রামে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। বাজেট হোটেলগুলোর মধ্যে হোটেল প্যারামাউন্ট, হোটেল এশিয়ান এসআর, হোটেল সাফিনা ইত্যাদি উল্লেখযোগ্য।

বায়েজিদ বোস্তামীর মাজার এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
213.03 কিমি
চট্টগ্রাম থেকে
3.19 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
556
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
ফয়েজ লেক
চট্টগ্রাম চিড়িয়াখানা
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
স্বাধীনতা কমপ্লেক্স
বাটালি হিল
চেরাগি পাহাড়
নজরুল স্কয়ার
ডিসি পার্ক চট্টগ্রাম
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
ভাটিয়ারী লেক