মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স

মেহেরপুর

মেহেরপুর জেলার মুজিবনগর এক ঐতিহাসিক স্থান, যা বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১৯৭১ সালের ১৭ এপ্রিল, এই উপজেলার বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে এখানে গড়ে তোলা হয়েছে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স (Mujibnagar Complex Museum), যা নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানাতে সহায়তা করে।

এই কমপ্লেক্সের প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরকে তুলে ধরা হয়েছে একটি বিশাল মানচিত্রের মাধ্যমে। রয়েছে মুক্তিযুদ্ধের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের ম্যুরাল, স্মৃতিসৌধ, ঐতিহাসিক আম্রকানন এবং বঙ্গবন্ধুর ছয় দফা দাবিকে চিত্রিত করা গোলাপ বাগান। কমপ্লেক্সের বাইরের অংশে তৈরি ভাস্কর্যগুলোতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, প্রথম সরকারের শপথ অনুষ্ঠান এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

এই ঐতিহাসিক স্থানটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি গন্তব্য হিসেবে বিবেচিত।

মুজিবনগরে যাত্রাপথ

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ঘুরতে হলে প্রথমে পৌঁছাতে হবে মেহেরপুর শহরে। ঢাকার কল্যাণপুর থেকে এস বি, জে আর, শ্যামলী ও আর কে পরিবহনের বাসগুলো বঙ্গবন্ধু সেতু হয়ে মেহেরপুরে যায়।

অন্যদিকে, ঢাকার গাবতলী থেকে পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী পরিবহনের মধ্যে রয়েছে—জে আর, রয়েল, এস এম, মেহেরপুর ডিলাক্স ও চুয়াডাঙ্গা ডিলাক্স। এসব বাসে এসি এবং নন-এসি উভয় ধরনের সেবা পাওয়া যায়। টিকিটের দাম নির্ভর করে বাসের মান ও শ্রেণিভেদে, যা সাধারণত ৬০০ টাকা থেকে শুরু করে ১৩০০ টাকা পর্যন্ত হতে পারে।

মেহেরপুর শহর থেকে মুজিবনগর কমপ্লেক্সের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। স্থানীয় যানবাহন যেমন টেম্পু, নছিমন বা করিমনে করে মাত্র ৩০ মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব।

থাকার ব্যবস্থা

মুজিবনগরে পর্যটকদের জন্য রয়েছে পর্যটন কর্পোরেশনের একটি আবাসিক হোটেল। এছাড়াও জেলা পরিষদের ডাকবাংলো, সার্কিট হাউজ, পৌরসভার গেস্ট হাউজ এবং ফিন টাওয়ারসহ আরও কিছু আবাসিক হোটেল রয়েছে যারা পর্যটকদের স্বাচ্ছন্দ্যে থাকতে সাহায্য করে।

খাবারের আয়োজন

মেহেরপুর শহরে বেশকিছু মানসম্মত রেস্টুরেন্ট ও খাবার হোটেল রয়েছে। গ্রীষ্মকালে গেলে অবশ্যই মেহেরপুরের রসালো পাকা আম চেখে দেখবেন। পাশাপাশি মেহেরপুর শহরের জনপ্রিয় “সাবিত্রী” নামের মিষ্টির দোকানে ঘুরে আসতেও ভুলবেন না।

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
185.79 কিমি
মেহেরপুর থেকে
14.93 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1655
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
আট কবর
আমদহ গ্রামের স্থাপত্য
আমঝুপি নীলকুঠি
সাবিত্রী ও রসকদম্ব মিষ্টি
সিদ্ধেশ্বরী কালী মন্দির
মেহেরুন শিশু পার্ক
ভাটপাড়া নীলকুঠি
পুলিশ পার্ক
দর্শনা
কেরু এন্ড কোং