মেহেরুন শিশু পার্ক

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে প্রায় ৬০ বিঘা জমির উপর নির্মিত হয়েছে মনোরম মেহেরুন শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানা (Meherun Children Park and Mini Zoo)। কে আর মলিক ফাউন্ডেশনের সহায়তায় গড়ে ওঠা এই পার্কটি এখন স্থানীয়দের পাশাপাশি বাইরের দর্শনার্থীদের কাছেও একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পার্কে প্রতিদিনই বেড়াতে আসছেন অসংখ্য মানুষ।

পার্কটিতে রয়েছে শিশুদের উপযোগী নানা রকম রাইড, ঘোড়ার গাড়ি, চিত্তাকর্ষক ভাস্কর্য, রেস্টুরেন্ট, রিসোর্ট এবং একটি তাঁত শিল্পপল্লী। পাশাপাশি ছোট্ট একটি চিড়িয়াখানায় রয়েছে ময়ূর, হরিণ, বানর, উট, পেঁচা প্রভৃতি নানা প্রজাতির পাখি ও প্রাণী যা দর্শনার্থীদের দারুণ আনন্দ দেয়।

প্রবেশমূল্য ও অন্যান্য খরচ

পার্কে প্রবেশ করতে একজন দর্শনার্থীর জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ভেতরে থাকা রাইডগুলোতে চড়ার জন্য ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত গুনতে হয়। এছাড়া পার্কে আগত যানবাহনের জন্য পার্কিং ফি প্রযোজ্য।

কীভাবে যাবেন চুয়াডাঙ্গার মেহেরুন শিশু পার্কে?

দেশের যে কোনো প্রান্ত থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের ভালাইপুর মোড় পর্যন্ত এসে সেখান থেকে স্থানীয় অটোরিকশা কিংবা ভাড়ায় চালিত যানবাহনে রামনগর হয়ে ইব্রাহিমপুর গ্রামে অবস্থিত পার্কে পৌঁছানো যায়।

ঢাকা থেকে চুয়াডাঙ্গা
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে চুয়াডাঙ্গার দূরত্ব প্রায় ২৩২ কিলোমিটার। গাবতলী ও সায়েদাবাদ থেকে নিয়মিত বাস সার্ভিস রয়েছে। জনপ্রতি বাস ভাড়া মানভেদে ৬৫০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত হতে পারে। পর্যটক পরিবহন (01719-813004), স্কাই লাইন, পাবনা এক্সপ্রেস (02-9008581), চুয়াডাঙ্গা এক্সপ্রেস ইত্যাদি উল্লেখযোগ্য বাস কোম্পানি।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চিত্রা, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা পর্যন্ত যাত্রা করা যায়। ট্রেন ভাড়াও শ্রেণীভেদে ভিন্ন, সাধারণত ৪৬৫ টাকা থেকে শুরু করে ১,৮২১ টাকা পর্যন্ত হতে পারে।

থাকার ব্যবস্থা

চুয়াডাঙ্গা শহরে বেশ কিছু সাধারণ মানের আবাসিক হোটেল রয়েছে, যেখানে রাত্রী যাপন করতে পারেন কম খরচে। হোটেলগুলোর রুম ভাড়া সাধারণত ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। উল্লেখযোগ্য কয়েকটি হোটেল হলো:

  • হোটেল অবকাশ – 0761-62288
  • হোটেল আল মেরাজ – 0761-62383
  • অন্তুরাজ আবাসিক হোটেল – 0761-62702
  • হোটেল প্রিন্স – 0761-62378
মেহেরুন শিশু পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
166.02 কিমি
চুয়াডাঙ্গা থেকে
6.57 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
887
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
পুলিশ পার্ক
ঠাকুরপুর জামে মসজিদ
আট কবর
কেরু এন্ড কোং
আমঝুপি নীলকুঠি
ঘোলদাড়ী শাহী মসজিদ
দর্শনা
আমদহ গ্রামের স্থাপত্য
মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স
আলমডাঙ্গা বধ্যভূমি