বলিহার রাজবাড়ি

নওগাঁ

নওগাঁ জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে বলিহার ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক বলিহার রাজবাড়ি (Balihar Rajbari)। মোগল সম্রাট আওরঙ্গজেবের অধীনে জায়গির লাভের পর বলিহার জমিদাররা এই রাজবাড়িটি নির্মাণ করেন। বর্তমানে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

দোতলা বিশিষ্ট এই জমিদার বাড়ির প্রবেশপথে রয়েছে বিশাল তোরণ, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। রাজবাড়ির ভেতরে রয়েছে নাটমন্দির, রাজ রাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির এবং দুটি শিবলিঙ্গ। বিশেষত, মন্দিরের দেয়ালে থাকা সূক্ষ্ম কারুকাজ স্থাপনার নান্দনিকতা আরও বাড়িয়ে তুলেছে। ১৮২৩ সালে বলিহারের জমিদার রাজেন্দ্র, মৃত্যুর আগে বলিহার রাজবাড়ির দুর্গা মন্দিরে রাজ রাজেশ্বরী দেবীর অপরূপ পিতলের মূর্তি স্থাপন করেন।

প্রাচীনকালে মন্দির ভবনের প্রতিটি কক্ষকে পৃথক মন্দির হিসেবে বিবেচনা করা হতো। দীর্ঘ সময়ে বলিহারের জমিদারি বেশ কয়েকজন জমিদারের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। তবে দেশ ভাগের সময় শেষ জমিদার রাজা বিমেলেন্দু রায় ভারতে পাড়ি জমালে, রাজবাড়ির দেখভালের দায়িত্ব রাজ পরিবারের অন্যান্য কর্মচারীরা নেন।

এককালে বলিহার জমিদারির অধীনে প্রায় ৩৩০টি দীঘি ও পুকুর ছিল, তবে বর্তমানে হাতে গোনা কয়েকটি অবশিষ্ট রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র এবং মূল্যবান সামগ্রী লুট হয়ে যায়। কিছুদিন আগেও রাজবাড়ির একটি ভবন স্থানীয় স্কুলের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে রাজবাড়ির ভিতরে দেবালয়ে নিয়মিত পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।

কিভাবে যাবেন?

ঢাকার কল্যাণপুর, গাবতলী ও আব্দুল্লাহপুর থেকে এসআর, শ্যামলী, হানিফ এবং মৌ এন্টারপ্রাইজের এসি/নন-এসি বাসে নওগাঁ যাওয়া যায়। বাসের ভাড়া ৬৮০ টাকা থেকে ১৪০০ টাকার মধ্যে হতে পারে।

নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে নওগাঁ-মহাদেবপুর সড়ক হয়ে রাজশাহীগামী বাসে বলিহার পৌঁছানো যায়। বলিহার কলেজের উত্তরে বলিহার রাজবাড়ি অবস্থিত।

কোথায় থাকবেন?

নওগাঁতে থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে, যেমন:

  • হোটেল প্লাবন
  • হোটেল যমুনা
  • হোটেল অবকাশ
  • মল্লিকা ইন
  • হোটেল ফারিয়াল
  • হোটেল রাজ

কোথায় খাবেন?

বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে সাধারণ মানের বেশ কিছু খাবারের দোকান রয়েছে। এছাড়া নওগাঁর গোস্তহাটির মোড়ে ভালো মানের কয়েকটি রেস্তোরাঁ পাওয়া যাবে।

নওগাঁর অন্যান্য দর্শনীয় স্থান

বলিহার রাজবাড়ি ছাড়াও নওগাঁতে বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন:

  • আলতাদীঘি
  • ডানা পার্ক
  • পাহাড়পুর বৌদ্ধবিহার

এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ অভিজ্ঞতা হতে পারে।

বলিহার রাজবাড়ি এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
199.35 কিমি
নওগাঁ থেকে
13.9 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1406
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান