২০১ গম্বুজ মসজিদ

টাঙ্গাইল

২০১ গম্বুজ মসজিদ (201 Gombuj Masjid) টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। এটি বিশ্বের সর্বাধিক গম্বুজবিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। উচ্চতার দিক দিয়ে এর মূল মিনারটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মসজিদ মিনার। মসজিদের ছাদে ২০১টি নান্দনিক গম্বুজ থাকার কারণে এটি ‘২০১ গম্বুজ মসজিদ’ নামে পরিচিত।

২০১৩ সালের জানুয়ারিতে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট ১৫ বিঘা জমিতে এই মসজিদ ও কমপ্লেক্স নির্মাণ শুরু করে। দ্বিতল মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ ১৪৪ ফুট। এর মূল গম্বুজের উচ্চতা ৮১ ফুট, যা ঘিরে রয়েছে আরও ২০০টি ১৭ ফুট উচ্চতার গম্বুজ। মসজিদের চার কোণায় ১০১ ফুট উঁচু ৪টি মিনার এবং পাশে ৮১ ফুট উচ্চতার আরও ৪টি মিনার রয়েছে। মূল মিনারটি ৪৫১ ফুট উঁচু। মসজিদে একসঙ্গে প্রায় ১৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দেয়ালে পবিত্র কোরআনের সম্পূর্ণ আয়াত খোদাই করা আছে এবং প্রধান দরজা তৈরিতে ৫০ মণ পিতল ব্যবহার করা হয়েছে।

মসজিদ কমপ্লেক্সে রয়েছে বিনামূল্যের হাসপাতাল, লাশ রাখার হিমাগার, এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা।

কীভাবে যাবেন ২০১ গম্বুজ মসজিদে?

মসজিদটি দেখতে প্রথমে টাঙ্গাইল জেলা সদরে পৌঁছাতে হবে। সেখান থেকে ৫০ কিলোমিটার দূরে গোপালপুর উপজেলায় অবস্থিত মসজিদটি। গোপালপুর উপজেলা সদর থেকে মসজিদটি ৭ কিলোমিটার দূরে।

ঢাকা থেকে সরাসরি যাত্রা:

  • ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে “দ্রুতগামী” বাসে ১৫০-২০০ টাকা ভাড়ায় গোপালপুর পৌঁছানো যায়। সেখান থেকে ২০-৩০ টাকা ভাড়ায় সিএনজি, ইজিবাইক বা ভ্যানে সহজেই মসজিদে যেতে পারবেন।
  • আরামদায়ক ভ্রমণের জন্য কল্যাণপুর থেকে ধনবাড়ি গামী এসি বাসে ঘাটাইল ক্যান্টনমেন্ট নেমে সিএনজিতে গোপালপুর যেতে পারেন।

ফেরার ব্যবস্থা:

গোপালপুর থেকে ঢাকার সর্বশেষ বাস বিকেল ৫টায় ছাড়ে। দেরি হলে টাঙ্গাইল শহরে এসে অন্য যানবাহনে ঢাকায় ফেরা সম্ভব।

কোথায় থাকবেন?

ঢাকা থেকে সকালে রওনা দিয়ে রাতে ফিরে আসা সম্ভব। তবে রাতে থাকতে চাইলে টাঙ্গাইল শহরের আবাসিক হোটেল বা এলেঙ্গা ও যমুনা রিসোর্টে থাকতে পারেন।

খাবারের ব্যবস্থা

মসজিদের সামনের ছোট-বড় দোকানে হালকা নাস্তা বা খাবার পাওয়া যায়। আরও ভালো মানের খাবারের জন্য গোপালপুর বাজারে যেতে পারেন। চাইলে নিজের সাথে খাবার নিয়ে যেতে পারেন।

ভ্রমণ টিপস

  • একদিনে ভ্রমণ করতে চাইলে খুব সকালে রওনা দিন।
  • গোপালপুর থেকে সন্ধ্যার আগে ফিরে আসার বাস মিস করলে টাঙ্গাইল শহর থেকে ঢাকার বাস পাবেন।
  • ভ্রমণের সময় যানজটের কথা মাথায় রাখুন।

২০১ গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি টাঙ্গাইলের গর্ব এবং বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন।

২০১ গম্বুজ মসজিদ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
103.24 কিমি
টাঙ্গাইল থেকে
38.72 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1291
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
পরীর দালান
ধনবাড়ি মসজিদ
ধনবাড়ি নবাব মঞ্জিল
পীরগাছা রাবার বাগান
জলছত্র আনারস হাট
চায়না বাঁধ
মধুপুর জাতীয় উদ্যান
বঙ্গবন্ধু সেতু রিসোর্ট
যমুনা সেতু
বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক