মিয়াবাড়ি জামে মসজিদ

বরিশাল

কড়াপুর মিয়াবাড়ি জামে মসজিদ (Mia Bari Mosque) বরিশাল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি। ধারণা করা হয়, এই মসজিদটি ১৮০০ শতকে নির্মাণ করা হয়েছিল। মূল মসজিদটি একটি উঁচু আয়তাকার বেসমেন্টের উপর স্থাপিত। বর্তমানে নিচের বেসমেন্টের কক্ষগুলো মাদ্রাসার ছাত্রদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মিয়াবাড়ি মসজিদে প্রবেশের জন্য দোতলা থেকে একটি প্রশস্ত সিঁড়ি মাটি পর্যন্ত নেমে এসেছে। মসজিদের ছাদে তিনটি সুদর্শন গম্বুজ পাশাপাশি শোভা পাচ্ছে। এছাড়াও মসজিদের সামনে ও পেছনের দেয়ালে চারটি করে মোট আটটি মিনার রয়েছে। মসজিদের পূর্বদিকে অবস্থিত বিশাল পুকুরটি এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।

যাতায়াত ব্যবস্থা

ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। গাবতলি বাস টার্মিনাল থেকে প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত বিরতিতে বেশকিছু বাস চলাচল করে। শাকুরা, ঈগল এবং হানিফ পরিবহনের এসি/নন-এসি বাসের ভাড়া ৫০০ থেকে ১২০০ টাকা (পরিবর্তনশীল)।

ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য লঞ্চ একটি আদর্শ বাহন। সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চগুলো রাত ৮টা থেকে ৯টার মধ্যে ছেড়ে যায় এবং ভোরে বরিশাল পৌঁছায়। সুন্দরবন ৭/৮, সুরভী ৮, পারাবত ১১, কীর্তনখোলা ১/২ লঞ্চের ডেকের ভাড়া ১৫০ টাকা, ডাবল কেবিন ১৬০০ টাকা এবং ভিআইপি কেবিনের ভাড়া ৪৫০০ টাকা।

বরিশাল শহরের হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত মিয়াবাড়ি মসজিদে ইজি বাইকে সহজেই যাওয়া যায়।

থাকার ব্যবস্থা

বরিশালে রাত্রিযাপনের জন্য বেশকিছু ভালো মানের হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল গ্র্যান্ড পার্ক (01777-735172), হোটেল এথেনা ইন্টারন্যাশনাল (01712-261633), হোটেল সেডোনা এবং হোটেল আলি ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য।

খাবারের ব্যবস্থা

বরিশালে অসংখ্য খাবারের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনার পছন্দমতো খাবার সহজেই খুঁজে পাবেন।

মিয়াবাড়ি জামে মসজিদ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
131.61 কিমি
বরিশাল থেকে
248.78 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
397
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান