দয়াময়ী মন্দির

জামালপুর

দয়াময়ী মন্দির (Doyamoyee Temple) জামালপুর জেলার শহরের জিরো পয়েন্টে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থান। ১৬৯৮ সালে নবাব মুর্শিদকুলি খাঁর শাসনামলে শ্রীকৃষ্ণ রায় চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি প্রায় ৬৫ শতাংশ জমির উপর নির্মিত এবং এখানে আলাদা করে শিব, কালী, নাটমন্দির ও মনসা দেবীর মন্দির স্থাপন করা হয়েছে। এছাড়া, এখানে শতবর্ষ পুরনো কারুকার্য ও দৃষ্টিনন্দন চিত্রকর্ম রয়েছে।

৩২১ বছরের পুরনো দয়াময়ী মন্দিরে প্রতিদিন বিভিন্ন পূজা ও অর্চনা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর অষ্টমী মেলায় আগত হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন দেবতার উদ্দেশ্যে মানত করেন। দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের সুবিধার্থে মন্দিরটি প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

কিভাবে জামালপুর যাবেন

ঢাকা থেকে বাস বা ট্রেনে জামালপুর যাওয়া সম্ভব। তবে ট্রেন সবচেয়ে সুবিধাজনক, বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে জামালপুর যাওয়া যায়। ট্রেনের টিকিটের ভাড়া ১৭৫ থেকে ৪৭৮ টাকা হতে পারে। বাসে যেতে চাইলে, মহাখালী বাস স্ট্যান্ড থেকে মহানগর, এনা কিংবা রাজীব পরিবহণের বাসে জামালপুর যাওয়া যাবে। বাসের ভাড়া শ্রেণীভেদে ৪৫০ থেকে ৫৫০ টাকা।

কোথায় থাকবেন

জামালপুর সদরের আবাসিক হোটেলগুলোর মধ্যে হোটেল রায়ান ইন্টারন্যাশনাল (01735-544650), হোটেল তাজমহল (0981-63133), গ্র্যান্ড দেলোয়ার (01723-230002), হোটেল শাহজামাল (01712-225622), হোটেল সজিব (0981-62666) ও হোটেল আল সিরাজ (0981-62592) উল্লেখযোগ্য।

দয়াময়ী মন্দির এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
132.33 কিমি
জামালপুর থেকে
0.46 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1986
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান