মালঞ্চ মসজিদ

জামালপুর

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ শিশু ও চক্ষু হাসপাতালের কমপ্লেক্সে অবস্থিত দৃষ্টিনন্দন এবং কারুকার্য মণ্ডিত মালঞ্চ মসজিদ (Maloncho Jame Mosque)। সাবেক সচিব এবং ইউনাইটেড ট্রাস্টের সহায়তায় নির্মিত এই কমপ্লেক্সে রয়েছে মাজার, মসজিদ, কামিল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এবং ইসলামিক মিশন। প্রাকৃতিক সৌন্দর্য পরিবেষ্টিত এই কমপ্লেক্সটি মনোরম পরিবেশে নির্মিত। মালঞ্চ মসজিদটি গম্বুজবিশিষ্ট এবং এটি সবুজ গাছপালায় ঘেরা। মসজিদের সামনে একটি স্বচ্ছ পানির দীঘি রয়েছে। বর্তমানে মালঞ্চ কমপ্লেক্সটি জামালপুর জেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সড়ক বা রেলপথে জামালপুর যাওয়া সম্ভব। তবে, ঢাকা থেকে ট্রেনে জামালপুর যাওয়া সবচেয়ে সুবিধাজনক। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনে জামালপুর যাওয়া যায়। এছাড়া মহাখালী বাস স্ট্যান্ড থেকে মহানগর, এনা অথবা রাজিব পরিবহণের বাসে জামালপুর যাওয়া যেতে পারে। জামালপুর জেলা শহর থেকে বাস বা সিএনজিতে চড়ে ৮ কিলোমিটার দূরের মালঞ্চ বাজারের কাছে মালঞ্চ কমপ্লেক্সে পৌঁছানো যায়।

কোথায় থাকবেন

জামালপুরের ষ্টেশন রোড এবং গেইট পাড়ায় বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল আল সামাদ, খান আবাসিক, হোটেল রাশেদ, হোটেল নিলয়, হোটেল রাসেল, হোটেল আল সিরাজ, হোটেল শাহ জামাল এবং হোটেল সানোয়ার উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

মেলান্দহ উপজেলায় হোটেল মদিনা, নিরিবিলি হোটেল এবং আড্ডা ক্যাফে নামক রেস্তোরাঁ রয়েছে। এছাড়া জামালপুর শহরে হোটেল শ্যামল বাংলা, মেক্সিকান হট সাবওয়ে, এফএইচটি, তাজ ক্যাফে, এবং জেএফসি রেস্টুরেন্টসহ বেশ কিছু বাঙালি, ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে।

জামালপুরের অন্যান্য দর্শনীয় স্থান

জামালপুরের অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে শাহ জামালের মাজার, দয়াময়ী মন্দির, লুইস ভিলেজ অ্যান্ড পার্ক এবং লাউচাপড়া পিকনিক স্পট উল্লেখযোগ্য।

মালঞ্চ মসজিদ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
139.43 কিমি
জামালপুর থেকে
10.74 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1725
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান