বুড়ির হাট জামে মসজিদ

শরীয়তপুর

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় অবস্থিত বুড়ির হাট জামে মসজিদ বাংলাদেশের অন্যতম ইসলামিক স্থাপত্যকলার নিদর্শন। বুড়ির হাট বাজারে প্রায় একশত বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহাসিক এই মসজিদটি স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিশেষ স্থান অধিকার করে আছে।

স্থাপত্য ও সৌন্দর্য

ঐতিহাসিক বুড়ির হাট জামে মসজিদের অসাধারণ সৌন্দর্য ও কারুকার্য বর্ণনা করা সত্যিই কঠিন। জানা যায়, এই মসজিদের নির্মাণের জন্য ইংল্যান্ড থেকে কংক্রিট ও সিমেন্ট এবং কলকাতা থেকে দামী পাথর আনা হয়েছিল। ১৯৮০-এর দশকে এই মসজিদের বর্তমান বৃহৎ মিনারটি নির্মাণ করা হয়, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।

কিভাবে যাবেন

ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে গ্লোরী এক্সপ্রেস, শরীয়তপুর সুপার সার্ভিস, হানিফ এন্টারপ্রাইজ বা সাগরিকা পরিবহন এর বাসে পদ্মা সেতু হয়ে শরীয়তপুরে যাতায়াত করা যায়। যাত্রার জন্য বাস ভাড়া প্রায় ৪০০-৫০০ টাকা (গন্তব্য ও সার্ভিসের উপর নির্ভর করে)। শরীয়তপুর শহর থেকে বাস বা অটোরিকশায় সরাসরি বুড়ির হাট মসজিদে পৌঁছানো সম্ভব।

থাকার ব্যবস্থা

শরীয়তপুর জেলায় উন্নত মানের আবাসন ব্যবস্থা খুব বেশি নেই। তবে উল্লেখযোগ্য কয়েকটি আবাসিক হোটেলের মধ্যে নুর হোটেল, চন্দ্রদাস রেস্ট হাউজ এবং হোটেল শের আলী অন্যতম।

খাবারের ব্যবস্থা

জেলা শহরে চাইনিজ ও বাংলা খাবারের বিভিন্ন মানের রেস্টুরেন্ট পাওয়া যায়। এর মধ্যে উৎসব চাইনিজ রেস্টুরেন্ট, হোটেল জনতা, চিকন্দি ফুড পার্ক এবং চিলেকোঠা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।

বুড়ির হাট জামে মসজিদ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
69.99 কিমি
শরীয়তপুর থেকে
5.88 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
139
Total Votes
Poor Excellent
Comments (1)
Mridul aziz
7 months ago
আমাদের মসজিদ মাশা-আল্লাহ। বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদ।
আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
রুদ্রকর মঠ
ধানুকা মনসা বাড়ি
মহিষারের দিগম্বরী দীঘি
মর্ডান ফ্যান্টাসি কিংডম
আউলিয়াপুর নীলকুঠি
শকুনি লেক
সুরেশ্বর দরবার শরীফ
সেনাপতির দিঘী
সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি
পর্বত বাগান