রূপসা জমিদার বাড়ি

চাঁদপুর

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী রূপসা জমিদার বাড়ি। ১৮ শতকের মাঝামাঝি সময়ে আহম্মদ রাজা ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনে এখানে জমিদার বাড়ি নির্মাণ করেন। পরে তাঁর পুত্র মোহাম্মদ গাজী জমিদারির দায়িত্ব নেন। ঊনিশ শতকে মোহাম্মদ গাজীর সুযোগ্য সন্তান আহমেদ গাজী চৌধুরীর নেতৃত্বে জমিদার পরিবারটি আরও সমৃদ্ধ হয়। আহমেদ গাজী ছিলেন প্রজাহিতৈষী এবং জনকল্যাণে নিবেদিতপ্রাণ একজন সমাজসেবক। তাঁর দয়া ও দানশীলতা তাঁকে এলাকার মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্রে পরিণত করে।

স্থাপত্য ও আকর্ষণীয় স্থান

রূপসা জমিদার বাড়িটি সাধারণ জমিদার বাড়ির মতো জীর্ণশীর্ণ নয়। এখানে তিনটি আলাদা ভবন, টিনের ঘর, পুকুরঘাট, মসজিদ, কবরস্থান এবং সবুজ মাঠ রয়েছে। জমিদার আহমেদ গাজী জনকল্যাণের জন্য অনেক জমি ওয়াকফ করেন এবং প্রতিষ্ঠা করেন রূপসা আহমদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদ।

কিভাবে যাবেন

ঢাকার সায়েদাবাদ থেকে চাঁদপুরগামী বাস সার্ভিস নিয়মিত চলাচল করে। এসি ও নন-এসি বাসের ভাড়া ২৫০ থেকে ৪০০ টাকা। এছাড়াও, ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী লঞ্চের মধ্যে এমভি সোনারতরী, তাকওয়া, বোগদাদীয়া, মেঘনা রাণী, আল বোরাক, ঈগল, রফরফ, তুতুল ইত্যাদি উল্লেখযোগ্য। লঞ্চে ভাড়া ১০০ থেকে ২০০০ টাকা, যাত্রার সময় লাগে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। চাঁদপুর সদর থেকে রূপসা জমিদার বাড়ির দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। চাঁদপুর থেকে সিএনজি বা ইজিবাইকে সহজেই যেতে পারেন, ভাড়া পড়বে প্রায় ৬০০ টাকা।

কোথায় থাকবেন

রাতযাপনের জন্য চাঁদপুর সদর হসপিটালের সামনে হোটেল গ্র্যান্ড হিলশা ভালো একটি অপশন। এছাড়া কোর্ট স্টেশনের কাছেও মোটামুটি মানের হোটেল পাবেন। নদীর পাড়ে চৌধুরী ঘাট বা নতুন ব্রিজের কাছে কিছু সাধারণ মানের হোটেলও রয়েছে।

কোথায় খাবেন

চাঁদপুরে নানা মানের খাবারের হোটেল রয়েছে। সাশ্রয়ী মূল্যে খেতে চাইলে লঞ্চ টার্মিনালের ডান পাশে বিআইডব্লিউটিএ ক্যান্টিনে খেতে পারেন। ফরিদগঞ্জের আউয়াল ভাইয়ের মিষ্টি ও ওয়ান মিনিট আইসক্রিম ট্রাই করা উচিত! আর ইলিশের রাজধানী চাঁদপুরে এসে যদি ইলিশ না খান, তবে তো ঘোরাটাই অপূর্ণ থেকে যাবে। বড়স্টেশন বা লঞ্চঘাটের হোটেলগুলোতে টাটকা ইলিশের স্বাদ নিতে ভুলবেন না!

রূপসা জমিদার বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, বরং এটি চাঁদপুরের ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য নিদর্শন। প্রাচীন এই জমিদার বাড়ি ঘুরে দেখতে গেলে ইতিহাসের এক অনন্য অধ্যায়ের ছোঁয়া পাবেন।

রূপসা জমিদার বাড়ি এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
84.32 কিমি
চাঁদপুর থেকে
17.84 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
656
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
জ্বীনের মসজিদ
লোহাগড়া মঠ
খোয়াসাগর দীঘি
রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ
অঙ্গীকার ভাস্কর্য
বড় স্টেশন
দালাল বাজার জমিদার বাড়ি
হযরত শাহরাস্তির মাজার
তিতা খাঁ মসজিদ