সুরেশ্বর দরবার শরীফ

শরীয়তপুর

সুরেশ্বর দরবার শরীফ (Sureswar Darbar Sharif) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামে অবস্থিত। পদ্মা নদীর তীরবর্তী এই গ্রামে হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহঃ) জন্মগ্রহণ করেন। তাঁর প্রতি ভক্তরা ভালোবাসা থেকে তাঁকে “জানু বাবা” এবং “দয়াল বাবা” নামেও ডাকেন।

হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহঃ) ছিলেন সুরের প্রতি গভীর অনুরাগী। তিনি সুর বা সঙ্গীতের মাধ্যমে আল্লাহ্ ও তাঁর রাসুলের প্রেমের বন্ধনকে গভীরতর করার চেষ্টা করতেন। তাঁর বিশ্বাস ছিল যে ‘সুর’ মানুষের মনে ভাব ও প্রেমের জন্ম দেয়। প্রতিবছর অসংখ্য ভক্ত-অনুরাগী এবং সাধারণ মানুষ সুরেশ্বর দরবার শরীফ পরিদর্শন করে থাকেন।

কীভাবে যাবেন

ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গ্লোরি এক্সপ্রেস লিমিটেড, পদ্মা ট্রাভেলস এবং কীর্তিনাশা এক্সপ্রেসের বাস নড়িয়া পর্যন্ত সরাসরি পদ্মা সেতু হয়ে যায়। জনপ্রতি ভাড়া ২৫০-৩০০ টাকা। নড়িয়া থেকে সুরেশ্বর দরবার শরীফ পৌঁছানোর জন্য রিকশা বা অটোরিকশা পাওয়া যায়।

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও যাত্রিক, নিরাপদ এবং সুরেশ্বর লঞ্চে নড়িয়া লঞ্চঘাটে নেমে রিকশা বা অটোরিকশায় সহজেই সুরেশ্বর দরবার শরীফ যেতে পারবেন।

কোথায় থাকবেন

শরীয়তপুর জেলায় এখনো উন্নত আবাসিক হোটেলের ব্যবস্থা গড়ে ওঠেনি। তবে জেলা সদরে নুর হোটেল (0601-61461), চন্দ্রদাস রেস্ট হাউজ (0601-61256) এবং হোটেল শের আলী (01711-244373) উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

নড়িয়ায় সাধারণ মানের বেশ কয়েকটি খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে ফুড হেভেন, প্রিয়জন হোটেল, লুইসা রাইসা ফ্রাইড চিকেন এবং প্রিয়জন রেস্টুরেন্ট অ্যান্ড মিনি চাইনিজ উল্লেখযোগ্য।

সুরেশ্বর দরবার শরীফ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
53.58 কিমি
শরীয়তপুর থেকে
20.39 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
742
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
মর্ডান ফ্যান্টাসি কিংডম
মহিষারের দিগম্বরী দীঘি
বড় স্টেশন
অঙ্গীকার ভাস্কর্য
বুড়ির হাট জামে মসজিদ
সোনারং জোড়া মঠ
ধানুকা মনসা বাড়ি
ষোলআনী সৈকত
অতীশ দীপঙ্করের জন্মস্থান
রুদ্রকর মঠ