ছাগলকান্দা ঝর্ণা

চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কমলদহ ট্রেইলের মধ্যে ছাগলকান্দা ঝর্ণা (Chagolkanda Waterfalls) অন্যতম অপরিচিত ঝর্ণা। এই ঝর্ণাটি অসাধারণ কমলদহ ঝর্ণা ট্রেইলের উপকূলে (Upstream) ছোট-বড় আরও ৪টি ঝর্ণার সাথে অবস্থিত। বড় দারোগার হাট থেকে ঢাকার দিকে মহাসড়ক ধরে এগিয়ে গেলে প্রথমে একটি ইটখোলা দেখতে পাবেন। ইটখোলা পার হয়ে ডান দিকের প্রথম মাটির রাস্তা ধরে কিছুদূর এগিয়ে গেলে ঝিরিপথ পাওয়া যাবে। ঝিরিপথ ধরে মিনিট বিশেক চললে কমলদহ ঝর্ণায় পৌঁছানো যাবে। কমলদহ ঝর্ণা মূলত একটি ক্যাসকেড, যার তিনটি ধাপ রয়েছে, কিন্তু নিচ থেকে শুধুমাত্র ১টি ধাপ দেখা যায়।

ছাগলকান্দা ঝর্ণা দেখতে কমলদহ ঝর্ণার পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে হবে। প্রায় আধাঘণ্টা হাঁটার পর রাস্তাটি ইংরেজী Y আকারে ভাগ হয়ে যাবে। বাম দিকের পথ ধরে কিছুটা এগিয়ে গেলে আবারো রাস্তা দুটি ভাগ হয়ে যাবে, এবারও বামপথ ধরে চলতে হবে। কিছুটা হাঁটলেই কমলদহ ট্রেইলের দ্বিতীয় ঝর্ণা, ছাগলকান্দা ঝর্ণা পৌঁছে যাবে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে ছাগলকান্দা ঝর্ণায় যেতে চাইলে প্রথমে চট্টগ্রামগামী বাসে চড়ে সীতাকুণ্ডের বড় দারোগার হাট বাজারে আসতে হবে, ভাড়া জনপ্রতি ৪০০-১২০০ টাকা। ট্রেনে যেতে চাইলে ফেনী রেলওয়ে স্টেশন নেমে বাসে বড় দারোগার হাট বাজারে আসা যাবে, ট্রেনের টিকেট ভাড়া ২৬৫-৯০৯ টাকা।

বড় দারোগার হাট বাজার থেকে ঢাকার দিকে এগিয়ে গেলে একটি ইটখোলা দেখা যাবে। ইটখোলা পার হয়ে ডান দিকের মাটির রাস্তা ধরে কিছুটা এগিয়ে ঝিরিপথ পাওয়া যাবে। কমলদহ ঝর্ণা পার হয়ে উপরের দিকে এগিয়ে গেলে ছাগলকান্দা ঝর্ণায় পৌঁছানো যাবে।

কোথায় থাকবেন

মিরসরাইয়ে তেমন আবাসিক হোটেল না থাকায়, সীতাকুণ্ড বাজারে সাধারণ মানের হোটেলে রাত্রিযাপন করতে হবে। সীতাকুণ্ডে হোটেল সাইমুন (ভাড়া ৩০০-৫০০ টাকা, ফোন: ০১৮২৭৩৩৪০৮২) এবং হোটেল সৌদিয়া (ভাড়া ৮০০-১৬০০ টাকা, ফোন: ০১৯৯১-৭৮৭৯৭৯) রয়েছে। এছাড়া সীতাকুণ্ডে অবস্থিত সরকারি ডাকবাংলাতেও থাকতে পারেন।

কোথায় খাবেন

সীতাকুণ্ডে কিছু ভালো মানের হোটেল রয়েছে, তাদের মধ্যে আল আমীন হোটেলের খাবার মোটামুটি ভালো।

সীতাকুণ্ডের দর্শনীয় স্থান

সীতাকুণ্ডে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সীতাকুণ্ড পার্ক, চন্দ্রনাথ মন্দির, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, গুলিয়াখালি সমুদ্র সৈকত, কুমিরা ফেরী ঘাট, ঝরঝরি ঝর্ণা ট্রেইল ইত্যাদি।

ছাগলকান্দা ঝর্ণা এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
176.95 কিমি
চট্টগ্রাম থেকে
40.34 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
255
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
কমলদহ ঝর্ণা
বাওয়াছড়া লেক
হাজারিখিল অভয়ারণ্য
ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড
সোনাইছড়ি ট্রেইল
নাপিত্তাছড়া ঝর্ণা ও ট্রেইল
শংকর মঠ
খৈয়াছড়া ঝর্ণা
চন্দ্রনাথ পাহাড় ও মন্দির
সীতাকুণ্ড ইকো পার্ক