শংকর মঠ

বরিশাল

বরিশাল জেলা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত শ্রীশ্রী শংকর মঠ (ShreeShree Shangkar Moth)। ১৮৮৪ সালের ১২ আগস্ট গলাচিপায় জন্মগ্রহণকারী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতা স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ১৯১২ সালে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর আসল নাম সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। আশ্রম প্রতিষ্ঠার পরেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। এমনকি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শংকর মঠ মুক্তিযোদ্ধাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে।

তিন গম্বুজবিশিষ্ট শংকর মঠের শীর্ষে ধাতু নির্মিত ‘ওঁ’ চিহ্ন এবং একটি ত্রিশূল স্থাপিত আছে। মঠের অভ্যন্তরে তিনটি কক্ষ রয়েছে। মূল কক্ষে একটি কষ্টিপাথরে তৈরি শিবলিঙ্গ রাখা আছে। পাশের একটি কক্ষে শংকরানন্দের বিগ্রহ এবং অন্যটিতে স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর সমাধি মন্দির অবস্থিত।

কিভাবে যাবেন

বাসে ঢাকা থেকে বরিশাল:
ঢাকা থেকে বরিশালে সড়কপথে যেতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে বরিশালগামী বাসগুলো সাধারণত পাটুরিয়া ঘাট হয়ে চলাচল করে, তবে কিছু বাস মাওয়া ঘাট পাড়ি দিয়েও বরিশালের দিকে যায়। ঢাকা থেকে বরিশাল রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে হানিফ পরিবহন (01713-049559), ঈগল পরিবহন (02-9006700), শাকুরা পরিবহন (01729-556677) উল্লেখযোগ্য। বরিশাল যেতে এসি এবং নন-এসি বাসের ভাড়া ৫০০ থেকে ১২০০ টাকা। ঢাকা থেকে আসা বাসগুলো বরিশাল শহরের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে থামে। বরিশাল শহরে পৌঁছে রিকশা বা সিএনজি যোগে শংকর মঠে যাওয়া যায়।

নৌপথে বা লঞ্চে ঢাকা থেকে বরিশাল:
ঢাকার সদরঘাট থেকে রাত ৮টা থেকে ৯টার মধ্যে সুন্দরবন ৭/৮, সুরভী ৮, পারাবত ১১, কীর্তনখোলা ১/২ লঞ্চগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকালে যেতে চাইলে গ্রিনলাইন লঞ্চে যাওয়া যায়। রাতের লঞ্চগুলো ভোর ৫টার দিকে বরিশাল পৌঁছায়। এসব লঞ্চের ডেকের ভাড়া ১৫০ টাকা, ডাবল কেবিনের ভাড়া ১৬০০ টাকা এবং ভিআইপি কেবিনের ভাড়া ৪৫০০ টাকা।

কোথায় থাকবেন

বরিশালে বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল রয়েছে, যেখানে সহজেই রাত্রিযাপন করা যায়। উল্লেখযোগ্য হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল হক ইন্টারন্যাশনাল (01718-587698), হোটেল গ্র্যান্ড প্লাজা (01711-357318, 01917-458088), হোটেল প্যারাডাইজ টু ইন্টারন্যাশনাল (01717-072686, 01724-853590), হোটেল এথেনা ইন্টারন্যাশনাল (0431-65106, 0431-65233)।

শংকর মঠ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
183.87 কিমি
বরিশাল থেকে
135.84 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
213
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
সীতাকুণ্ড ইকো পার্ক
ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড
সুপ্তধারা ঝর্ণা
গুলিয়াখালী সমুদ্র সৈকত
ছাগলকান্দা ঝর্ণা
চন্দ্রনাথ পাহাড় ও মন্দির
কমলদহ ঝর্ণা
বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
হাজারিখিল অভয়ারণ্য
বাওয়াছড়া লেক