কুমিরা ঘাট, সীতাকুণ্ড

চট্টগ্রাম

সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন হলো কুমিরা। এখানে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যাতায়াতের জন্য সবচেয়ে প্রসিদ্ধ স্থান হলো কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট, যা সাধারণত কুমিরা ঘাট নামেও পরিচিত। সম্প্রতি এ ঘাটের যাত্রীদের সুবিধার জন্য প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি জেটি নির্মাণ করা হয়েছে, যা স্থানীয় মানুষের কাছে কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট ব্রিজ বা ঘাটঘর ব্রিজ নামে পরিচিত।

যা দেখবেন

এই দীর্ঘ জেটি ব্রীজে দাঁড়ালে মনে হবে আপনি সমুদ্রের মাঝখানে রয়েছেন। স্পষ্ট আকাশে এখান থেকে সীতাকুণ্ডের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে পাহাড় দেখার অভিজ্ঞতা সত্যিই অনন্য। এছাড়া বিশাল জাহাজের সারি এবং সন্ধ্যায় মাছ ধরার নৌকা ঘাটে ফিরে আসার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। ঘাটঘরে জেলে পল্লী ও শিপইয়ার্ড শ্রমিকদের কর্মতৎপরতা দেখারও সুযোগ পাবেন।

যদি সমুদ্রের আরও গভীরে যেতে চান, বোট ভাড়া করে বিশাল জাহাজগুলো কাছ থেকে দেখতে পারবেন। জনপ্রতি ভাড়া প্রায় ১৫-২০ টাকা।

সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিয়ে সন্দ্বীপেও যেতে পারবেন। স্পিডবোটে জনপ্রতি ভাড়া ২৫০-৩০০ টাকা এবং সময় লাগবে মাত্র ৩০ মিনিট। সন্দ্বীপ ঘাট থেকে শহরে পৌঁছাতে ২০০-২৫০ টাকায় সিএনজি ভাড়া করে যেতে পারবেন।

কুমিরা ঘাট ভ্রমণের সেরা সময়

আসরের পর কুমিরা ঘাটে গেলে সোনালি সূর্যাস্ত ও রাতের সোডিয়াম লাইটের মায়াবী পরিবেশ উপভোগ করতে পারবেন। মাসের সেই সময়টা, যখন বিকেলে জোয়ার ওঠে, কুমিরা ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য তখন আরও বেড়ে যায়।

যাতায়াতের উপায়

চট্টগ্রাম থেকে

  • অলংকার বা এ কে খান মোড় থেকে সেইফ-লাইন সার্ভিসে ৩০-৩৫ টাকায় কুমিরা ঘাটঘর রোড পৌঁছানো যায়।
  • নিউ মার্কেট থেকে ৭ নাম্বার মেট্রো সার্ভিসে ২৭ টাকায় কুমিরা ঘাটঘর রোডে পৌঁছাতে পারবেন।
  • ঘাটঘর রোড থেকে টমটম বা রিকশায় ১০-২০ টাকায় কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট পৌঁছানো যায়।

ঢাকা থেকে

ফকিরাপুল থেকে চট্টগ্রামগামী বাসে ছোট কুমিরা যেতে ভাড়া পড়বে ৬৮০ টাকা। সেখান থেকে সিএনজিতে ৫ টাকায় ঘাটঘর রোড এবং এরপর রিকশা বা টমটমে ১০-২০ টাকায় ফেরিঘাট পৌঁছাতে পারবেন।

সীতাকুণ্ড থেকে

সরাসরি সিএনজিতে যাওয়া সম্ভব নয়। মিনিবাসে ছোট কুমিরা হয়ে ঘাটঘর রোড পৌঁছে, সেখান থেকে ১০ টাকায় অটোতে কুমিরা ঘাট যেতে পারবেন।

থাকার ব্যবস্থা

কুমিরা ঘাটে থাকার জন্য হোটেল থ্রি স্টারে উঠতে পারেন। তবে আগে পরিবেশ যাচাই করা ভালো। সীতাকুণ্ডে থাকতে চাইলে হোটেল সৌদিয়া বা সাইমুনে ৩০০-১৬০০ টাকায় থাকতে পারবেন। চট্টগ্রাম শহরের হোটেলগুলোও বিবেচনা করতে পারেন।

খাওয়ার ব্যবস্থা

কুমিরা ঘাটে খুব বেশি ভালো খাবারের ব্যবস্থা নেই। তবে ছোট রেস্তোরাগুলোতে ভাত, মাছ, মাংস খেতে পারবেন। সীতাকুণ্ড বাজারে আল আমিন, আপন কিংবা সৌদিয়া রেস্তোরাতে খাবারের ব্যবস্থা ভালো।

কুমিরা ঘাটের আশেপাশে দর্শনীয় স্থান

কুমিরা ঘাট ভ্রমণের পাশাপাশি আশেপাশে থাকা সীতাকুণ্ডের জনপ্রিয় স্থানগুলোও ঘুরে দেখতে পারেন।

কুমিরা ঘাট, সীতাকুণ্ড এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
195.54 কিমি
চট্টগ্রাম থেকে
20.48 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
996
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
চালন্দা গিরিপথ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সুপ্তধারা ঝর্ণা
ভাটিয়ারী লেক
সীতাকুণ্ড ইকো পার্ক
গুলিয়াখালী সমুদ্র সৈকত
শংকর মঠ
ডিসি পার্ক চট্টগ্রাম
ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড