মারমেইড বিচ রিসোর্ট

কক্সবাজার

একপাশে ঝাউবনে ঘেরা সমুদ্র সৈকত এবং অন্যপাশে পাহাড়বেষ্টিত পেঁচারদিয়া গ্রামের পেঁচার দ্বীপ বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পেঁচার দ্বীপের মধ্য দিয়ে ৮৪ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক তৈরি করা হয়েছে। টেকনাফগামী মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে রেজু খালের কাছে মারমেইড বিচ রিসোর্ট (Mermaid Beach Resort) গড়ে তোলা হয়েছে।

সম্পূর্ণ কোলাহলমুক্ত, সবুজে ঘেরা রিসোর্টে গাছপালার আড়ালে ছোট-বড় কুটির চোখে পড়ে, যেখানে আধুনিক সকল সুবিধা রয়েছে। মারমেইড বিচ রিসোর্টে আগত অতিথিদের বুনোফুলের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় এবং ওয়েলকাম ড্রিংকস হিসেবে থাকে সদ্য গাছ থেকে পেড়ে আনা ডাবের পানি।

মারমেইড বিচ রিসোর্টে নান্দনিকতা এবং স্বকীয়তার প্রকাশ লক্ষণীয়, এবং পরিবেশের জন্য ক্ষতিকর জিনিস কম ব্যবহৃত হয়েছে। এখানে ইয়োগা সেন্টার, স্পা, নৌকা ভ্রমণ, সম্মেলন কক্ষ, প্রেক্ষাগৃহসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। পর্যটকদের আনন্দময় অভিজ্ঞতা নিশ্চিত করতে স্থপতি জিয়াউদ্দিন খান রিসোর্টটি ডিজাইন করেছেন।

মারমেইড বিচ রিসোর্টে যাওয়ার উপায়

কক্সবাজার শহরের কলাতলী থেকে সিএনজি বা অটোরিকশায় রেজু ব্রিজের কাছে মারমেইড বিচ রিসোর্টে যেতে ১৮০-২০০ টাকা ভাড়া লাগে।

কক্সবাজার যেভাবে যাবেন

ঢাকা থেকে কক্সবাজারে সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য। বাসের সীট ভাড়া ৯০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত।

ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যেতে চাইলে কমলাপুর অথবা বিমানবন্দর রেলস্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারেন। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার আসতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা প্রভৃতি ট্রেনে যাত্রা করা যেতে পারে। এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে কক্সবাজার আসার জন্য বাসে উঠতে পারেন। বাস ভাড়া ৪২০ থেকে ১০০০ টাকা।

এছাড়া বাংলাদেশ বিমান, নভোএয়ার, এয়ার আস্ট্রা এবং ইউএস বাংলা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে।

মারমেইড রিসোর্টে থাকার খরচ

মারমেইড বিচ রিসোর্টে ৩০টি কটেজ রয়েছে, যা থ্রি স্টার হোটেলের সুবিধা প্রদান করে। এখানে মারমেইড বিচ রিসোর্ট এবং মারমেইড ইকো রিসোর্ট নামে দুটি রিসোর্ট পরিচালিত হয়। মারমেইড ইকো রিসোর্টের কটেজের ভাড়া ৪,৫০০ টাকা থেকে শুরু করে ৮,০০০ টাকা পর্যন্ত এবং মারমেইড বিচ রিসোর্টের কটেজ ভাড়া ১২,০০০ টাকা থেকে শুরু করে ৩৬,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বিভিন্ন সময়ে ছাড়ের ব্যবস্থা থাকে।

খাবার

মারমেইড বিচ রিসোর্টে দেশি এবং বিদেশি খাবারের রেস্টুরেন্ট এবং একটি জুস বার রয়েছে।

যোগাযোগ

পেঁচারদ্বীপ, মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার মোবাইলঃ +8801841-416464, +8801841-416468, +8801841-416469 ইমেইলঃ [email protected] ওয়েবসাইটঃ www.mermaidbeachresort.net

মারমেইড বিচ রিসোর্ট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
324.39 কিমি
কক্সবাজার থেকে
13.37 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
336
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
হিমছড়ি
ইনানী সমুদ্র সৈকত
দরিয়া নগর
সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা
রামু বৌদ্ধ বিহার
কক্সবাজার সমুদ্র সৈকত
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
রামু রাবার বাগান
আদিনাথ মন্দির
সোনাদিয়া দ্বীপ