রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড

কক্সবাজার

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকুরিয়াম দেখার সুযোগ। কক্সবাজার শহরের ঝাউতলায় অবস্থিত এই ফিশ মিউজিয়ামটি পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ। এখানে সাগর এবং মিঠাপানির প্রায় ১০০ প্রজাতির মাছ রয়েছে। হাঙ্গর, পিরানহা, শাপলাপাতা, পানপাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিতম্বরী, সাগর কুঁচিয়া, বোল, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাস, আউসসহ বিরল প্রজাতির মাছ ও জলজ প্রাণী রয়েছে এখানে।

পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে অ্যাকুরিয়ামে। অ্যাকুরিয়ামে প্রবেশ করলেই মনে হবে আপনি সমুদ্রের তলদেশে আছেন, আর চারপাশে রঙিন মাছ ও সামুদ্রিক প্রাণী খেলা করছে। পুরো অ্যাকুরিয়াম ঘুরে দেখতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে।

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে সমুদ্রতলের এই প্রাণীজগতের অভিজ্ঞতা হাতছাড়া করা উচিত নয়।

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের বিশেষ আকর্ষণ

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নির্মাণে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এখানে রয়েছে:

  • থ্রি-নাইন ডি মুভি দেখার সুযোগ।
  • লাইফ ফিশ রেস্টুরেন্ট, যেখানে সাগরের তাজা মাছের স্বাদ নিতে পারবেন।
  • দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি।
  • শিশুদের খেলার জায়গা।
  • আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, যেখানে ছবি তোলার ব্যবস্থা রয়েছে।
  • মার্কেটিং করার জন্য শপ।
  • ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগের পাশাপাশি বার-বি-কিউ করার সুযোগ।

কিভাবে যাবেন

এই ফিস অ্যাকুরিয়াম দেখতে হলে প্রথমেই কক্সবাজারে আসতে হবে। কক্সবাজারের যে কোনো জায়গা থেকে সিএনজি, ইজিবাইক বা অটোরিকশা নিয়ে ঝাউতলা, প্রধান সড়ক, কক্সবাজারে যেতে পারবেন। কক্সবাজার বীচ এলাকা থেকে ইজিবাইক রিজার্ভ করলে ভাড়া পড়বে ৪০-৬০ টাকা। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের নাম বললেই সবাই চিনে যাবে।

প্রবেশ ফি ও সময়সূচি

  • প্রবেশ ফি: জনপ্রতি ৩০০ টাকা
  • ছোট বাচ্চাদের জন্য (উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চির কম): ফ্রি।
  • বিশেষ উপলক্ষ্যে টিকেট মূল্যে ৫-১০% ডিসকাউন্ট থাকে।
  • সময়সূচি: সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত।

যোগাযোগ

  • ঠিকানা: ঝাউতলা, প্রধান সড়ক, কক্সবাজার।
  • মোবাইল: ০১৮৫৭৭৮৯২৩৪, ০১৯৭৬১৮৯২৩৪
  • ইমেইল: [email protected]
  • ফেসবুক পেজ: Radiant Fish World

আশেপাশের দর্শনীয় স্থান

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ছাড়াও কক্সবাজারে আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

খাওয়া-দাওয়া

কক্সবাজারে বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে। রেডিয়েন্ট ফিশ অ্যাকুরিয়াম কমপ্লেক্সেও খাওয়ার ব্যবস্থা আছে। কাছেই জনপ্রিয় পৌষীঝাউবন রেস্তোরাঁ রয়েছে, যেখানে আপনি পছন্দমতো খাবার উপভোগ করতে পারবেন।

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
308.03 কিমি
কক্সবাজার থেকে
4.24 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
174
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
কক্সবাজার সমুদ্র সৈকত
সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা
দরিয়া নগর
আদিনাথ মন্দির
সোনাদিয়া দ্বীপ
হিমছড়ি
রামু রাবার বাগান
রামু বৌদ্ধ বিহার
মারমেইড বিচ রিসোর্ট
মহেশখালী