শামলাপুর সমুদ্র সৈকত

কক্সবাজার

শামলাপুর সমুদ্র সৈকত দেখতে হলে আপনাকে টেকনাফের কাছে বাহারছড়া ইউনিয়নে যেতে হবে। এখানকার সবুজ ঝাউবন, মাছ ধরার নৌকা, এবং জেলেদের ব্যস্ততা ছাড়া খুব বেশি মানুষের দেখা মেলে না। এই নির্জনতাই ভ্রমণপ্রিয়দের শামলাপুর সমুদ্র সৈকতের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। বাহারছড়া সমুদ্র সৈকত নামেও পরিচিত এই সৈকতটি অত্যন্ত দৃষ্টিনন্দন।

কক্সবাজার, ইনানি কিংবা সেন্টমার্টিনের মতো অনেক বেশি জনবহুল নয়, তবে নীল জলরাশি, সূর্যাস্ত, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং স্থানীয় শিশু ও মানুষের বৈচিত্র্যময় জীবন আপনাকে নাগরিক জীবনের অস্থিরতা থেকে একেবারে আলাদা করে ফেলবে।

কিভাবে যাবেন

ঢাকা বা দেশের যে কোনও স্থান থেকে কক্সবাজার পৌঁছে মেরিন ড্রাইভ সড়ক ধরে প্রায় ২ ঘণ্টার মধ্যে শামলাপুর সমুদ্র সৈকত বা বাহারছড়া সৈকত পৌঁছানো যাবে।

টেকনাফ থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে শামলাপুর সমুদ্র সৈকত অবস্থিত। টেকনাফের হোয়াইক্যং রোড ধরে শামলাপুর যাওয়ার পথে প্রতিটি মুহূর্তই উপভোগ্য। টেকনাফ থেকে হোয়াইক্যং রোডে নেমে সিএনজি বা ব্যাটারি অটো রিক্সায় শামলাপুর সমুদ্র সৈকতে যাওয়া যায়।

কোথায় থাকবেন

শামলাপুরে থাকার সুবিধা নেই, তবে টেকনাফে মাঝারি মানের হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে। পর্যটকরা সাধারণত কক্সবাজারেই রাত যাপন করেন। কক্সবাজারে প্রায় ৫০০ হোটেল, মোটেল, এবং রিসোর্ট রয়েছে, বিভিন্ন দামের এবং মানের। সিজন বা ছুটির দিন ছাড়া, আপনি কক্সবাজার গিয়ে হোটেল ঠিক করতে পারবেন। বিস্তারিত জানতে আপনি আমাদের কক্সবাজার ভ্রমণ গাইড পড়তে পারেন।

কি খাবেন

কক্সবাজারে প্রায় সকল ধরনের এবং মানের রেস্টুরেন্ট রয়েছে। বাজেট রেস্টুরেন্টগুলোর মধ্যে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি, আল বোগদাদিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। সিজনের সময় খাবারের দাম বাড়তে বা কমতে পারে। লাবনী পয়েন্টের কাছে হান্ডি রেস্তোরাঁ থেকে ২০০-২৫০ টাকায় হায়দ্রাবাদী বিরানি খেতে পারবেন। এবং যারা একটু বিলাসী খাবারের জন্য, তাদের জন্য কেওএফসি তো আছেই।

কক্সবাজারে আর কি দেখতে পারেন:

শামলাপুর সমুদ্র সৈকত এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
351.96 কিমি
কক্সবাজার থেকে
41.42 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1473
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
মেরিন ড্রাইভ রোড
ইনানী সমুদ্র সৈকত
মারমেইড বিচ রিসোর্ট
মাথিনের কূপ
হিমছড়ি
দরিয়া নগর
শাহপরীর দ্বীপ
রামু বৌদ্ধ বিহার
সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা
রামু রাবার বাগান