মানা বে ওয়াটার পার্ক

মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Waterpark) বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক। এটি প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার জায়গা নিয়ে বিস্তৃত এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। পার্কটিতে ১৭টি রাইড রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল এবং ফ্লোরাইডার ডাবল। শিশুদের জন্য আলাদা একটি জোন এবং একটি কৃত্রিম নদীর ব্যবস্থাও রয়েছে।

মানা বে ওয়াটার পার্কে যাওয়ার উপায়

মানা বে ওয়াটার পার্ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। এটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন, মেঘনা ব্রিজ পেরোনোর পরেই পাওয়া যাবে। ঢাকা থেকে পার্কটি প্রায় ৪০ কিলোমিটার দূরে। আপনি বাস বা ব্যক্তিগত গাড়িতে সহজেই সেখানে পৌঁছাতে পারবেন। দেশের যেকোনো স্থান থেকে বাসযোগেও আসা সম্ভব। পার্কে পর্যাপ্ত পার্কিং সুবিধা রয়েছে।

প্রবেশ টিকিটের মূল্য

  • বড়দের জন্য: ৬,০০০ টাকা (উচ্চতা ৪ ফুটের উপরে)
  • শিশুদের জন্য: ৩,০০০ টাকা (উচ্চতা ৩-৪ ফুটের মধ্যে)
  • ৩ ফুটের নিচে শিশুরা: সম্পূর্ণ ফ্রি।

টিকিটে পার্কের সকল রাইড ব্যবহারের খরচ অন্তর্ভুক্ত থাকে। আলাদাভাবে রাইডের জন্য টিকিট কিনতে হয় না। পার্কে প্রবেশের পর ১৭টি রাইড সারা দিন ফ্রি ব্যবহার করা যাবে।

টিকিট কোথায় পাওয়া যাবে

  • অনলাইন টিকিট:
    টিকিট কাটার জন্য মানা বে ওয়াটার পার্কের অফিসিয়াল ওয়েবসাইট (www.manabay.com) ব্যবহার করতে পারেন। নাম, ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
  • স্পট টিকিট:
    সরাসরি পার্কে গিয়েও টিকিট কাটা যাবে।
  • অগ্রিম টিকিট:
    গুলশান অফিস থেকেও টিকিট কেনা সম্ভব।

সময়সূচি

  • শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা।
  • অন্যান্য দিন: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।

খাবারের ব্যবস্থা

টিকিটের মূল্য খাবারের খরচ অন্তর্ভুক্ত নয়। পার্কের ভেতরেই রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনি নিজ খরচে খাবার কিনে খেতে পারবেন।

অফার ও ডিসকাউন্ট

বর্তমানে মানা বে ওয়াটার পার্কে কোনো অফার বা ডিসকাউন্ট নেই। তবে ৫০ জনের বেশি গ্রুপ বা কর্পোরেট বুকিংয়ের জন্য ডিসকাউন্টের সুবিধা রয়েছে। এই সুবিধা পেতে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে হবে।

যোগাযোগ

মানা বে ওয়াটার পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
38.88 কিমি
মুন্সিগঞ্জ থেকে
13.99 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
225
Total Votes
Poor Excellent
Comments (1)
আহমেদ রুবেল
8 months ago
খরচ কমান
আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট
ষোলআনী সৈকত
মায়াদ্বীপ
সোনারগাঁও জাদুঘর
পানাম নগর
ইদ্রাকপুর কেল্লা
সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি
কাইকারটেক হাট
গোয়ালদি মসজিদ
ফুলের গ্রাম সাবদি