দালাল বাজার জমিদার বাড়ি

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে অবস্থিত জমিদার লক্ষ্মী নারায়ণ বৈষ্ণবের ঐতিহাসিক বাড়িটি বর্তমানে দালাল বাজার জমিদার বাড়ি (Dalal Bazar Zamidar Bari) হিসেবে পরিচিত। বর্তমানে এটি ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হলেও, বাড়ির স্থাপত্যে তৎকালীন ঐতিহ্যের স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়।

প্রায় ৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত দালাল বাজার জমিদার বাড়ির সামনে একটি রাজকীয় প্রবেশ তোরণ রয়েছে। এখানে রয়েছে জমিদার প্রাসাদ, রাজপ্রাসাদ, অন্দর মহল, শান বাঁধানো ঘাট, নাট মন্দির, পূজা মণ্ডপ, লোহার সিন্দুক ইত্যাদি।

ইতিহাস

প্রায় ৪০০ বছর আগে জমিদার লক্ষ্মী নারায়ণ বৈষ্ণব কলকাতা থেকে লক্ষ্মীপুরে আসেন। তার পরবর্তী উত্তরসূরিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্যিক এজেন্ট এবং জমিদারি লাভ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্যিক এজেন্ট হওয়া পর, স্থানীয় মানুষ তাদের ‘দালাল’ বলে ডাকতে শুরু করেন। ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর জমিদারগণ দেশ ত্যাগ করেন এবং জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে।

কীভাবে যাবেন

ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীনল্যান্ড এক্সপ্রেস, আলবারাকা, আলম, রয়েল, ইকোনো ও ঢাকা এক্সপ্রেস সহ অন্যান্য পরিবহণের বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে চলাচল করে। সায়েদাবাদ থেকে লক্ষ্মীপুর পৌঁছাতে ৪-৫ ঘণ্টা সময় লাগে। ঢাকা থেকে লক্ষ্মীপুরে বাসভেদে ভাড়া ৬৫০ থেকে ৮০০ টাকা।

লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করে দালাল বাজার জমিদার বাড়ি যেতে ২০ টাকা ভাড়া লাগে।

কোথায় থাকবেন

লক্ষ্মীপুরে বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। আপনি সোনার বাংলা গেস্ট হাউজ, হোটেল আবেহায়াত, হোটেল রোজ বা স্টার গেস্ট হাউজে থাকতে পারেন।

কোথায় খাবেন

লক্ষ্মীপুরে বিভিন্ন মানের হোটেল, ফাস্টফুড শপ এবং চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। খাবার খেতে আপনি যেতে পারেন হোটেল রাজমহল, কুটুম বাড়ি, আব্বাস আলী রেস্টুরেন্ট, মোহাম্মদীয়া হোটেল বা ফুড গার্ডেন রেস্টুরেন্টে।

দালাল বাজার জমিদার বাড়ি এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
101.79 কিমি
লক্ষ্মীপুর থেকে
2.27 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
369
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
তিতা খাঁ মসজিদ
খোয়াসাগর দীঘি
রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র
জ্বীনের মসজিদ
মতিরহাট সৈকত
রূপসা জমিদার বাড়ি
গান্ধী আশ্রম
লোহাগড়া মঠ
বজরা শাহী মসজিদ
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ