সৈকত এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, টিকেট মূল্য ও প্রয়োজনীয় তথ্য

সৈকত এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, টিকেট মূল্য ও প্রয়োজনীয় তথ্য

বাংলাদেশ রেলওয়ে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘সৈকত এক্সপ্রেস’ চালু করেছে। এই ট্রেনটি বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটননগরী কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত ও কার্যকর করবে।

সৈকত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

সৈকত এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচল করে এবং যাত্রাপথে নিম্নোক্ত স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেয়: ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু। পুরো যাত্রাটি সম্পূর্ণ করতে ট্রেনটির সময় লাগে ৩ ঘণ্টা ৫০ মিনিট।

ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে এবং প্রতি সোমবার সাপ্তাহিক বন্ধ থাকবে।

ট্রেনের সময়সূচি:

প্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্যযাত্রা শেষ
চট্টগ্রামভোর ০৬:১৫কক্সবাজারসকাল ০৯:৫০
কক্সবাজাররাত ০৮:০০চট্টগ্রামরাত ১১:৫০

সৈকত এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

সৈকত এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জন্য রয়েছে চারটি ভিন্ন শ্রেণির আসনব্যবস্থা: শোভন, শোভন চেয়ার, প্রথম শ্রেণি সিট এবং প্রথম শ্রেণি চেয়ার। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৮৫ টাকা।

টিকিটের ভাড়ার তালিকা:

ট্রেন রুটশোভন ভাড়াশোভন চেয়ারপ্রথম শ্রেণি সিটপ্রথম শ্রেণি চেয়ার
চট্টগ্রাম → কক্সবাজার১৮৫ টাকা২২৫ টাকা৩৪০ টাকা৩৪০ টাকা
চট্টগ্রাম → পটিয়া৪৫ টাকা
চট্টগ্রাম → দোহাজারী৫০ টাকা
চট্টগ্রাম → সাতকানিয়া৮০ টাকা৭০ টাকা
চট্টগ্রাম → চকরিয়া১৪৫ টাকা১২০ টাকা
চট্টগ্রাম → ডুলাহাজারা১৪০ টাকা
চট্টগ্রাম → রামু১৮৫ টাকা
কক্সবাজার → চট্টগ্রাম১৮৫ টাকা২২৫ টাকা৩৪০ টাকা৩৪০ টাকা

🔸 অনলাইন থেকে টিকিট বুকিং করলে উল্লিখিত ভাড়ার সাথে অতিরিক্ত ২০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

আসন বিন্যাস

সৈকত এক্সপ্রেস ট্রেনের কোচগুলো অত্যাধুনিক পিএইচটি (PHT) টাইপের, যা আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত। প্রতিটি ট্রেনে প্রায় ৭৪৩টি আসন রয়েছে, যা যাত্রীদের জন্য একটি আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করে।

টিকেট কাটার উপায়

সৈকত এক্সপ্রেস ট্রেনের টিকিট অন্যান্য ট্রেনের মতোই রেলওয়ের টিকিট কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাবে। অনলাইনে টিকিট সংগ্রহ করতে হলে ভিজিট করতে হবে Bangladesh Railway-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইট: eticket.railway.gov.bd। অনলাইনে টিকিট কাটলে নির্ধারিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে।

Comments (1)
মেহেদী হাসান
1 month ago
আমি চট্টগ্রাম থেকে চকরিয়া যাবো
Admin
1 month ago

চট্টগ্রাম  থেকে চকরিয়া  শোভন চেয়ার ভাড়া   ১৪৫ টাকা

আপনার মন্তব্য লিখুন