চর আলেকজান্ডার

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৪নং ইউনিয়নে অবস্থিত চর আলেকজান্ডার। ব্রিটিশ শাসনামলে রামগতি এসিল্যান্ড অফিসে আলেকজান্ডার নামে এক ইংরেজ রেভিনিউ কালেকটর হিসেবে কর্মরত ছিলেন। তার নাম অনুসারেই এই ইউনিয়নের নামকরণ করা হয় আলেকজান্ডার। বর্তমানে চর আলেকজান্ডার লক্ষ্মীপুর জেলার একটি জনপ্রিয় পর্যটন স্থান। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত মেঘনা বেড়িবাঁধ এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন।

চারদিকে সবুজ মাঠ, বাঁধের গায়ে মেঘনার ঢেউয়ের আওয়াজ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এক শান্তিময় অনুভূতি দেবে। যদি আপনার সময় থাকে, তাহলে চর আলেকজান্ডারের চেয়ারম্যান ঘাট ছাড়াও সূবর্ণ চর এবং নুরু পাটোয়ারীর চরও ভ্রমণ করতে পারেন। প্রকৃতির মাঝে একান্ত সময় কাটিয়ে সুর্যাস্ত উপভোগ করে বাড়ি ফেরার আনন্দ একদিকে কর্মজীবনের ক্লান্তি দূর করবে, অন্যদিকে আপনাকে প্রশান্তি দেবে। এখানে মহিষের দুধ দিয়ে তৈরি দইও পাওয়া যায়, যা চেখে দেখতে পারেন।

কিভাবে যাবেন

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীনল্যান্ড এক্সপ্রেস, আলবারাকা, আলম, রয়েল, ইকোনো এবং ঢাকা এক্সপ্রেসের বাসগুলো লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এদের মধ্যে রয়েলের এসি কোচও রয়েছে। সায়েদাবাদ থেকে লক্ষ্মীপুর পৌঁছাতে ৪/৫ ঘণ্টা সময় লাগে। ঢাকা থেকে লক্ষ্মীপুরে বাসভেদে জনপ্রতি ভাড়া ৬৫০ থেকে ৯০০ টাকা (পরিবর্তনশীল)। বাস থেকে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হলের সামনে নামতে হবে এবং সেখান থেকে লোকাল বাসে চড়ে আলেকজান্ডার ঘাট পর্যন্ত যেতে পারবেন, যেটির ভাড়া জনপ্রতি ৫০ টাকা (পরিবর্তনশীল)।

এছাড়া চট্টগ্রাম থেকে সরাসরি রামগতির বাসে চড়ে আলেকজান্ডার লঞ্চ ঘাটে পৌঁছানো সম্ভব। অথবা ঢাকা থেকে নোয়াখালীগামী হিমাচল বা একুশে এক্সপ্রেস বাসে চড়ে সোনাপুর নামিয়ে সেখান থেকে সূবর্ণচর এক্সপ্রেস বাস অথবা সিএনজিতে চড়ে চর আলেকজান্ডারের চেয়ারম্যান ঘাটে পৌঁছানো যায়।

কোথায় থাকবেন

লক্ষ্মীপুরে বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। সোনার বাংলা গেস্ট হাউজ, হোটেল আবেহায়াত, হোটেল রোজ বা স্টার গেস্ট হাউজে রাত্রিযাপন করা যেতে পারে।

কোথায় খাবেন

লক্ষ্মীপুরে বিভিন্ন মানের হোটেল, ফাস্টফুড শপ এবং চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। আপনি হোটেল রাজমহল, কুটুম বাড়ি, আব্বাস আলী রেস্টুরেন্ট, মোহাম্মদীয়া হোটেল বা ফুড গার্ডেন রেস্টুরেন্টে খাবারের জন্য যেতে পারেন।

চর আলেকজান্ডার এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
137.97 কিমি
লক্ষ্মীপুর থেকে
34.41 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
326
Total Votes
Poor Excellent
Comments (1)
মেহেদী
4 months ago
সুন্দর
আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান