প্রজাপতি পার্ক

চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার শাহ আমানত বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে পতেঙ্গা নেভাল একাডেমির ১৫ নম্বর রোডে প্রায় ৬ একর জায়গায় দেশের প্রথম প্রজাপতি পার্ক (Butterfly Park Bangladesh) স্থাপন করা হয়েছে। ২০০৯ সালে এটি স্থাপন করা হলেও ২০১২ সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এই পার্কে প্রায় ২০০ প্রজাতির এক হাজারেরও বেশি প্রজাপতি রয়েছে। এছাড়া, বিশেষজ্ঞদের মাধ্যমে এখানে কৃত্রিম প্রজননও করা হয়। মার্চ থেকে আগস্ট/সেপ্টেম্বর পর্যন্ত প্রজাপতির স্বাভাবিক প্রজননকাল।

পার্কের সামনে বিশাল একটি প্রজাপতির ছবি দেখা যায়, যা পার্কটির বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেয়। পার্কে প্রবেশের পর একটি কৃত্রিম ঝর্ণা ও বাটারফ্লাই জোন রয়েছে। অসংখ্য রঙিন প্রজাপতি এই জোনে দেখা যায়। এ ছাড়াও বাটারফ্লাই জোন পেরিয়ে সামনে এগিয়ে গেলে দেখা যাবে বাটারফ্লাই মিউজিয়াম, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির প্রজাপতি বিশেষভাবে প্রদর্শন করা হয়েছে। প্রজাপতির জাদুঘরের সামনে শিশুদের জন্য কিছু আকর্ষণীয় রাইডও রয়েছে। পার্কের জলাশয়ে সাম্পান নৌকায় ভ্রমণের সুযোগও আছে। এছাড়া, বনভোজনের জন্য পার্কে সুন্দর ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য কনফারেন্স রুমও রয়েছে। আধুনিক রেস্ট হাউস এবং রেস্টুরেন্টের সুবিধাও রয়েছে।

প্রজাপতি দেখতে কখন যাবেন

প্রজাপতিরা সাধারণত রৌদ্রোজ্জ্বল দিন পছন্দ করে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রজাপতির দেখার সবচেয়ে ভালো সময়। বিকেল বা মেঘলা আবহাওয়ায় প্রজাপতিরা সাধারণত ঝোপের আড়ালে চলে যায়।

সময়সূচী এবং খরচ

প্রজাপতি পার্কটি সপ্তাহের সাত দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। পার্কের রেস্টুরেন্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।

প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকদের জন্য পার্কের প্রবেশ টিকিটের মূল্য ১০০ টাকা (প্রতি ব্যক্তি), বাচ্চাদের জন্য ৫০ টাকা (প্রতি ব্যক্তি)। সার্কভুক্ত দেশ এবং অন্যান্য বিদেশী পর্যটকদের জন্য টিকিটের মূল্য যথাক্রমে ১৫০ ও ২০০ টাকা (প্রতি ব্যক্তি)।

প্রজাপতি পার্কের রিসোর্টের কক্ষ ভাড়া:

  • স্ট্যান্ডার্ড ক্যাটাগরি: ৪,০২৫ টাকা (প্রতি রাত)
  • সুপার ডিলাক্স ক্যাটাগরি: ৪,৬০০ টাকা (প্রতি রাত)
  • প্রজাপতি স্যুইট: ৬,৯০০ টাকা (প্রতি রাত)

রুম ভাড়ার সঙ্গে ১০% সার্ভিস চার্জ ও ১৫% ভ্যাট প্রযোজ্য।

রাইডের মূল্য:

  • ট্রেন রাইড: ১০০ টাকা
  • বোট রাইড: ৫০ টাকা
  • রক ক্রিলম: ৫০ টাকা
  • হর্স রাইড: ৬০ টাকা

যোগাযোগ

১৫, নেভাল একাডেমি রোড, বিমানবন্দরের পাশে, পতেঙ্গা, চট্টগ্রাম-৪২০৪ মোবাইল: 01977109678, 01975006130 ইমেইল: [email protected] ফেইসবুক: fb.com/ButterflyParkBangladesh

কিভাবে যাবেন

প্রজাপতি পার্কে যেতে হলে প্রথমে চট্টগ্রাম আসতে হবে। চট্টগ্রাম থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন পার্কে পৌঁছাতে বিভিন্ন উপায় রয়েছে। ঢাকা থেকে বাস, ট্রেন বা বিমানে চট্টগ্রাম যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন বাস সেবা যেমন সৌদিয়া, ইউনিক, গ্রিনলাইন, শ্যামলী, হানিফ, ইত্যাদি চট্টগ্রাম উদ্দেশ্যে ছাড়ে। বাসের ভাড়া ৬৫০ থেকে ১৭০০ টাকা।

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যেতে চাইলে কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী, চট্টগ্রাম মেইল, ইত্যাদি ট্রেন যাত্রা করা যেতে পারে। ট্রেনে ভাড়া ৩৪০ থেকে ১,৩৯৮ টাকা। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ফ্লাইটও রয়েছে।

চট্টগ্রাম থেকে প্রজাপতি পার্কে

চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে পার্কটি অবস্থিত। নিজস্ব গাড়ি, সিএনজি বা লোকাল বাসে পতেঙ্গা যেতে পারবেন। শহর থেকে এক ঘণ্টার মধ্যে পার্কে পৌঁছানো সম্ভব। সিএনজি ভাড়া ২৮০-৩২০ টাকা। চট্টগ্রামের বিভিন্ন স্থান যেমন নিউমার্কেট, রেল ষ্টেশন রোড, বহাদ্দারহাট, লালখান বাজার মোড়, জিইসি মোড় এবং চক বাজার মোড় থেকে পতেঙ্গা যাওয়ার লোকাল বাস পাওয়া যায়।

প্রজাপতি পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
226.1 কিমি
চট্টগ্রাম থেকে
15.32 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1979
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
পতেঙ্গা সমুদ্র সৈকত
পারকি সমুদ্র সৈকত
খেজুরতলা বীচ
জাম্বুরি পার্ক
জাতিতাত্ত্বিক জাদুঘর
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
বাটালি হিল
চেরাগি পাহাড়
নজরুল স্কয়ার
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি